Arrested

Paschim Medinipur: রেশন নেওয়াকে কেন্দ্র করে সামান্য বচসা, প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রেশন নেওয়াকে কেন্দ্র করে সামান্য বচসা। তার জেরেই প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের চক ইসমাইলপুরের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দা পল্টু নায়েক রেশন নিতে যায়। কিন্তু, আধার কার্ড ও বেশ কিছু কাগজপত্রের ভুল ক্রটি থাকার কারণে লিংক করা নিয়ে সমস্যা হয়। তখনই পল্টুর সঙ্গে বচসা শুরু হয় রেশন ডিলারের। সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন প্রতিবেশী ভাগবত বেরা নামে এক ব্যক্তি। ঘটনায় ভাগবত বাবু পল্টুকে কাগজপত্র ঠিক করে পরে রেশন নিতে বলেন। এরপরেই অতর্কিত আক্রমণ করে বসে পল্টু নামের ওই যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তির বামদিকের কানে সজোরে আঘাত করে সে। বাম দিকের কান কেটে রক্তাক্ত হয়ে যায় ভাগবতের। শুধু তাই নয়, শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন আছে তাঁর।

আহত ভাগবত বেরা :

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ভাগবত বেরাকে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই ঘটনার অভিযোগ পাওয়ার পর, দাঁতন থানার পুলিশ অভিযুক্ত পল্টু নায়েককে গ্রেফতার করেছে। ধৃত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার দাঁতন আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পল্টু নায়েক :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago