Railway

Midnapore : রাখে হরি মারে কে! মেদিনীপুর স্টেশনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বৃদ্ধের জীবন বাঁচালেন RPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ নভেম্বর: একেই বলে রাখে হরি তো মারে কে! মেদিনীপুর স্টেশনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন এক বৃদ্ধ। সৌজন্যে এক RPF কনস্টেবলের সাহসিকতা ও তৎপরতা। স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬.৪৩ নাগাদ মেদিনাপুর-হাওড়া লোকাল (৬.৩৫ এর লোকাল) যখন মেদিনীপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল, সেই সময় বাদল নাগ নামে বছর ৭০ এক যাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন৷ কিন্তু, দুর্ভাগ্যবশত তাঁর হাত পিছলে যায় এবং ভারসাম্য হারিয়ে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। আর কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলেই তিনি প্ল্যাটফর্ম (Platform) থেকে পড়ে যেতেন রেল লাইনের নীচে এবং চলন্ত ট্রেনে পিষ্ট হয়ে যেতেন! কিন্তু, মুহূর্তে দেবদূত রূপে হাজির হন কর্তব্যরত কনস্টেবল সন্দীপ ধল। তিনি ওই বৃদ্ধকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন!

মেদিনীপুর স্টেশনের সেই ঘটনা :

উল্লেখ্য যে, এর আগেও মেদিনীপুর স্টেশনের এক আরপিএফ জওয়ানের তৎপরতায় প্রাণ বেঁচেছিল এক ব্যক্তির। এদিনও ২ নং প্ল্যাটফর্মে ঘটনাটি লক্ষ্য করার সাথে সাথেই মেদিনীপুর আরপিএফ পোস্টের কর্তব্যরত কনস্টেবল সন্দীপ ধল দৌড়ে গিয়ে বৃদ্ধকে চলন্ত ট্রেনের সামনে থেকে টেনে তুলে নিয়ে আসেন এবং তাঁর জীবন রক্ষা করেন। সতর্ক RPF কনস্টেবলের তৎপরতায় মেদিনীপুর স্টেশনের এই দুঃসাহসিক ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই শহরবাসী ওই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন! মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষও ওই আরপিএফ জওয়ানকে বাহবা দিচ্ছেন এই সাহসিকতার জন্য।

আরপিএফ জওয়ান সন্দীপ ধল (ছবি- সংগৃহীত) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago