Arrested

Kalighater Kaku: কালীঘাটের কাকু গ্রেফতার! পূর্ব মেদিনীপুরে অভিষেকের হুঙ্কারের কয়েক ঘণ্টার মধ্যে ED’র হাতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মে: নবজোয়ার কর্মসূচিতে মাত্র কয়েক ঘণ্টা আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে শুভেন্দু অধিকারী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে বেনজির আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী-কে ‘টার্গেট’ করে তাঁর গড়ে দাঁড়িয়ে রীতিমতো হুংকার দিয়ে অভিষেক মন্তব্য করেছিলেন, “ক্ষমতা থাকলে ইডি, সিবিআই দিয়ে আমাকে তোল।” আর, এই হুঙ্কারের মাত্র কয়েক ঘণ্টা পরেই মঙ্গলবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ইডি’র হাতে গ্রেফতার হলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় একসময় অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির শীর্ষ পদে (CEO) চাকরি করতেন বলে দাবি তদন্তকারী সংস্থার। একসময় তা স্বীকারও করেছেন সুজয় নিজে। ব্যানার্জি পরিবারের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেছেন সুজয় ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সেক্ষেত্রে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয়ের গ্রেফতারির পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা দাবি করেছেন, “এবার মাথার দিকে এগোচ্ছে ইডি-সিবিআই!”

কালীঘাটের কাকু :

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রায় ১১ ঘন্টা জেরা করার পর গ্রেফতার করা হয় ‘কালীঘাটের কাকু’-কে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে ইডি সূত্রে। উল্লেখ্য যে, ‘কালীঘাটের কাকু’র সঙ্গে সংযোগ রয়েছে এমন ৩টি সংস্থাতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ওই ৩টি সংস্থার মধ্যে একটি সংস্থা বিশেষ করে নজরে রয়েছে তদন্তকারীদের। সেই সংস্থা ‘কালীঘাটের কাকু’ নিয়ন্ত্রণ করতেন বলে তদন্তকারীদের ধারণা। ওই সংস্থাগুলির ডিরেক্টর এবং অ্যাকাউন্টট্যান্টদের তলব করা হয় আগেই। এর পরেই মঙ্গলবার তলব করা হয় সুজয়কে। এর আগে, সিবিআই সুজয়কে দু’বার তলব করে। প্রথম বার সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। কিন্তু, পরের বার নিজের আইনজীবীকে দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন। সেই সময় সুজয় জানিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে তাঁর কাছে কিছু নথি চাওয়া হয়েছিল। সেগুলি তিনি আইনজীবী মারফত পাঠিয়েও দিয়েছেন সিবিআই দফতরে। একই সঙ্গে সুজয় দাবি করেছিলেন, তাঁর স্ত্রী-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও তিনি পাঠিয়েছেন আইনজীবীর মাধ্যমে। শেষ পর্যন্ত তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago