Midnapore News

National Yoga Olympiad: জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল মেদিনীপুর শহরের অনুষ্কা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেয়ে অনুষ্কা গুপ্ত। অনুষ্কা জেলা শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) দশম শ্রেণীর ছাত্রী। গত ২২-২৪ মে আয়োজিত CISCE’র ন্যাশনাল যোগা অলিম্পিয়াড (CISCE National Yoga Olympiad 2023)- এর ১৪-১৬ বছর বয়সী বালিকা বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মেদিনীপুর শহরের অনুষ্কা। ১২-টি রাজ্য এবং সংযুক্ত আরব আমিরশাহি সহ বিদেশের প্রতিযোগীরাও অংশ নিয়েছিল এই যোগা অলিম্পিয়াডে। কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। নিজের বিভাগে চ্যাম্পিয়ন হয় অনুষ্কা।

জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম মেদিনীপুর শহরের অনুষ্কা:

এর আগে, গত ২৯ এপ্রিল (২০২৩) রিজিওনাল প্রি-যোগা অলিম্পিয়াডে ওয়েস্ট বেঙ্গল তথা নর্থ-ইস্ট জোনের চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় অনুষ্কা। অনুষ্কা ছাড়াও আরো ৩ জন ওই জোন থেকে জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। জাতীয় পর্যায়ে ১২-টি রাজ্য ও আন্তর্জাতিক ক্ষেত্রের ৫২ জন প্রতিযোগীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় (বা, প্রথম স্থান অর্জন করে) শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল (ICSE Board) বিদ্যাসাগর শিশু নিকেতনের এই ছাত্রী। প্রসঙ্গত, ছোট থেকেই যোগ-ব্যায়ামের চর্চা করে অনুষ্কা। যোগ-ব্যায়ামকেই ধ্যান-জ্ঞান করে ভবিষ্যতেও এগোতে চায় সে। অনুষ্কা বলে, “ভবিষ্যতে যোগা নিয়ে এগোতে চাই। যোগা নিয়ে পড়াশোনাও করতে চাই। এই সাফল্যের পিছনে আমার বাবা-মা’র উৎসাহ ও অবদান অনস্বীকার্য। পাশাপাশি যোগা প্রশিক্ষক সর্বতোভাবে সাহায্য করেছেন। এছাড়াও, আমার স্কুলের ভূমিকা অপরিসীম।” অনুষ্কা জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করায় খুশি সকলে। আনুষ্কা’র প্রশিক্ষক তথা ‘আনিসা স্কুল ফর যোগা কালচার’ এর অধ্যক্ষ অলোক কুমার পাল বলেন, “আগামী ১৭-২০ জুন মধ্যপ্রদেশের ভূপালে অনুষ্ঠিত হবে NCERT’র যোগা অলিম্পিয়াড। ওই প্রতিযোগিতা আরও কঠিন। আমাদের বিশ্বাস অনুষ্কা ওতেও সফল হবে।” তাঁর ইচ্ছে, এই যোগ-ব্যায়াম প্রতিযোগিতা অলিম্পিক গেমসেও যুক্ত হোক।

Anushka Gupta:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago