Maoists

Maoist: কিষেণ জি’র দশম মৃত্যুবার্ষিকী! তটস্থ জঙ্গলমহল, সতর্ক পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৩ নভেম্বর: আগামীকাল (২৪ নভেম্বর) কিষেণ জি (কোটেশ্বর রাও)’র দশম মৃত্যুবার্ষিকী। একসময়ের জঙ্গলমহলের ত্রাস প্রাক্তন এই মাও নেতা’র মৃত্যুবার্ষিকীর আগে তাই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল জুড়ে থমথমে পরিবেশ! গত সোমবার (২১ নভেম্বর) যেভাবে, মাও বনধ সফল হয়েছে, তা গত দশ বছরে হয়নি বলেই গোয়েন্দা বিভাগের রিপোর্ট। শুধু রাজ্য বা দেশের গোয়েন্দা রিপোর্টে নয়, সম্প্রতি মার্কিন গোয়েন্দা রিপোর্টেও জঙ্গলমহলে মাওবাদীদের মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি, মাও অধ্যুষিত এলাকাগুলোতে পাওয়া লাগাতার পোস্টার উদ্ধারেও সেই প্রমাণ মিলেছে বলে মত বিভিন্ন মহলের।

জঙ্গলমহলে পড়া বিভিন্ন সময়ের পোস্টার (ফাইল ফটো) :

প্রসঙ্গত, গত ১০ বছরে জঙ্গলমহলে একাধিকবার বনধ ডেকেছে মাওবাদীরা। তবে, সেভাবে বনধের প্রভাব পড়েনি। কারণ, সাধারণ মানুষের সমর্থন হারিয়েছিল মাওবাদীরা। কিন্তু, এই প্রথম বনধে কিছুটা হলেও শুনশান হল জঙ্গলমহল! এখানেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনেরও। তাহলে কি মানুষের সমর্থন ফিরে পাচ্ছে মাওবাদীরা? সম্প্রতি, বিভিন্ন এলাকায় পোষ্টার, ল্যান্ডমাইন উদ্ধার হওয়াও এর একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু, রাজ্য সরকারের এত ‘উন্নয়ন’, ‘প্রকল্প’ বা ‘পুনর্বাসন’ এর পরও কিভাবে বিভিন্ন এলাকায় বনধ সফল হল? সেখানকার বাসিন্দাদের কথাতে, ফের মাওবাদী সংগঠন গড়ে ওঠার ইঙ্গিত মিলেছে! উন্নয়নের জন্য আসা টাকাই জঙ্গলমহলে ফের মাওবাদীদের নতুন করে সমর্থন জুগিয়েছে। অভিযোগ, উন্নয়নের টাকার বেশির ভাগটাই নাকি নেতাদের পকেটে গিয়েছে! এই দুর্নীতিকে হাতিয়ার করেই গ্রামের মানুষদের থেকে সমর্থন জোগাড় করেছে মাওবাদীরা। তাই, আগামীকাল, বুধবার, কিষেন জি’র মৃত্যুবার্ষিকীর আগে কিছুটা ‘তটস্থ’ জঙ্গলমহল। সতর্ক পুলিশ মহলও। চলছে নাকা চেকিং, আছে সতর্ক দৃষ্টি!

জঙ্গলমহলে পড়া বিভিন্ন সময়ের পোস্টার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago