Award

Kanyashree Club: রাজ্য স্তরে পুরস্কৃত হলো পশ্চিম মেদিনীপুরের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব

সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর:’আন্তর্জাতিক শিশু অধিকার দিবস’ উপলক্ষ্যে কলকাতার সল্টলেকে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে “শিশু সাহসিকতা পুরস্কার- ২০২২”- এ সম্মানিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের ৬ জন সদস্যা। বাল্য বিবাহ রোধে সাহসী ভূমিকার জন্য তাদেরকে পুরস্কৃত করা হলো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের তরফে যৌথ ভাবে। সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যা হিসেবে পুরস্কৃত হলেন অর্পিতা রায়, শুভ্রা চৌধুরী, সোমা পন্ডিত, বীথি চৌধুরী, অমৃতা দলুই ও মৌপিয়া শী।

পুরস্কৃত পশ্চিম মেদিনীপুরের স্কুলের কন্যাশ্রী ক্লাব:

উল্লেখ্য যে, এর আগে এই সমস্ত ছাত্রীদের পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুরস্কৃত করা হয়েছিল। রাজ্যস্তরে বিদ্যালয় বা কন্যাশ্রী ক্লাব হিসেবে কেবলমাত্র এই একটি বিদ্যালয়কেই এই পুরস্কার দেওয়া হয়। এর বাইরে আরো ২৪ জন শিশু কিশোরকে ব্যক্তিগত ভাবে বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, তিন মাস আগে নবম শ্রেণির এক ছাত্রী তথা এক নাবালিকার বাল্য বিবাহ রোধে ঝুঁকিপূর্ণ সাহসী পদক্ষেপ নিয়েছিল গোলাড় সুশীলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের এই ছাত্রীরা। সেদিন তারা সাথে পেয়েছিল বিদ্যালয়ে কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন ও পুলিশকে। অন্যদিকে, রাজ্য সরকারের পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা, সার্টিফিকেট, পোশাক, ব্যাগ, খেলাধুলার সামগ্রী দেওয়া হয় কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের হাতে। ছাত্রীদের এই পুরস্কার প্রাপ্তিতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ পড়িয়া সহ গোটা বিদ্যালয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago