Corona Update

একলাফে অনেকটাই কমলো সংক্রমণ! দেশে একদিনে টিকা নিলেন ৭২ লক্ষ মানুষ, পশ্চিম মেদিনীপুরে ২২ জন সংক্রমিত গত চব্বিশ ঘণ্টায়

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ সেপ্টেম্বর: দেশের করোনা পরিসংখ্যানে এবার বড়সড় চমক! গত একদিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা একলাফে নেমে এলো তিরিশ হাজারের নীচে। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৩৩ হাজার ৩৭৬। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ১৫ লক্ষ ৩০ হাজার ১২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। এদিকে, ইতিমধ্যেই দেশে ৭৩ কোটি ৮২ লক্ষ ৮ হাজার ৩৭৮ জন টিকা পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৭২ লক্ষ ৮৬ হাজার ৮৮৩ জন।

দেশের করোনা চিত্র :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন (গতকাল ছিল ২৬)। সংক্রমণের এই ওঠানামার কারণে এখনই তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২২ জনের মধ্যে মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন।‌ এর মধ্যে মহতাবপুরে একই পরিবারের ৩ জন। অন্যদিকে, খড়্গপুরের রেল সূত্রে ৩ জন, ঘাটাল মহকুমায় ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী ব্লকে মোট ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন, এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী (CISF)’র ২ জন। অন্যদিকে, ডেবরা, বেলদা ও গড়বেতায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। দু’জন আছেন পূর্ব মেদিনীপুরের ঠিকানায়, তাঁদের টেস্ট হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সবমিলিয়ে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago