Corona Update

চল্লিশ হাজারের উপরেই দেশের দৈনিক সংক্রমণ! রাজ্যে বাড়লো আক্রান্তের সংখ্যা, জেলায় টেস্টের জন্য হয়রানি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ জুলাই: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বুধবারের থেকে সামান্য কমলেও, এখনও তা রয়েছে চল্লিশ হাজারের ওপরেই! বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৬৫৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় দেশে ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।

দেশের করোনা চিত্র :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬৬২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনার কারণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার আয়ুশ হাসপাতালে করোনা টেস্ট বন্ধ থাকায় হয়রানির শিকার সাধারণ মানুষ। মেডিক্যাল কলেজেও টেস্টের পরিমাণ কমেছে। ফলে, জেলায় গত তিনদিনে মোট করোনা সংক্রমিতের সংখ্যা মাত্র ৫৪ জন! এই পরিসংখ্যান টেস্ট কমার জন্যই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago