Covid Protocol

কোভিড বিধিনিষেধ বাড়লো ১৫ ই আগস্ট পর্যন্ত! ‘নাইট কারফিউ’ জারি থাকছে, বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮১৫ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। দু’টি সংখ্যাই বেড়েছে আগের কয়েকদিনের তুলনায়! অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফেও বিধিনিষেধ পালন করার পরামর্শ দেওয়া হয়েছে ৩১ শে আগস্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে, নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল- আপাতত আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে কোভিড বিধিনিষেধ। ৩০ শে জুলাই পর্যন্ত যে নিয়ম কার্যকর থাকছে, তার থেকে আরো দু’একটি বিষয় শিথিল করা হয়েছে মাত্র; বাকি প্রায় সমস্ত নিয়ম একই থাকছে।

নবান্নে’র জারি করা বিজ্ঞপ্তি :

২৯ শে জুলাইয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী-
১. রাত্রি ৯ টা থেকে ভোর ৫ টা অবধি ‘নাইট কারফিউ’ থাকছে অর্থাৎ অবাধ ঘোরাফেরার উপর বিধিনিষেধ থাকছে যথারীতি।
২. যথারীতি বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান।
৩. অফিস আদালত, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের উপস্থিতির বিষয়টি শিথিল করে কর্তৃপক্ষের উপর ছাড়া হয়েছে। তবে, মাস্ক, স্যানিটাইজেশন, ভ্যাকসিনেশন ও কোভিড বিধি’র উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৪. ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি অনুষ্ঠান বা কর্মসূচি হতে পারে, কোভিড বিধি মেনে।
৫. কোভিড বিধি না মানলে, আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago