Corona Update

ক্রমশ সুস্থ হচ্ছে ভারত! নিম্নমুখী সংক্রমণ, ১৬ দিনের এক শিশু সহ পশ্চিম মেদিনীপুরে ৩৭ জন সংক্রমিত গত ২ দিনে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৫ সেপ্টেম্বর: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত! অদৃশ্য মারণ ভাইরাসের মাত্রাতিরিক্ত সংক্রমণে জর্জরিত হয়ে এবার একটু একটু করে সুস্থতার পথে এগোচ্ছে দেশ। আপাতত দেশে করোনার প্রকোপ থেকে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি, কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৬ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮৪ কোটি ৮৯ লক্ষ ২৯ হাজার ১৬০ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৭১ লক্ষেরও বেশি মানুষ।

রাজ্যের বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬২ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৭। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৫ হাজার ৬৪৫। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৬৬ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭৪ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৪১ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২ দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে ২৫ জন ও ১২ জন। শনিবার সকালের রিপোর্টে যে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের মধ্যে আছে ১৬ দিনের একটি শিশু এবং তার মা (২২)। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। ওই মহকুমারই বাসিন্দা। এছাড়াও, ওই মহাকুমার আরও ৩ জন, কেশিয়াড়িতে ১ জন, মেদিনীপুর শহরে ৩ জন এবং খড়্গপুর রেল সূত্রে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago