Corona Update

Omicron: ওমিক্রনে প্রথম মৃত্যু ভারতে! দেশে ও রাজ্যে রেকর্ড সংক্রমণ, শুধু কলকাতাতেই একদিনে হাজারের বেশি আক্রান্ত

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩১ ডিসেম্বর:এবার ভারতেও ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল! দেশে এই প্রথম ওমিক্রনে মৃত্যু হল বলে জানা গেছে। এও জানা গেছে, মৃতের বয়স ৫২ বছর। তিনি মহারাষ্ট্রের পিমরি চিনজোআর জেলার বাসিন্দা ছিলেন। সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল, ওমিক্রন (Omicron) বা কোভিড (Covid 19) নয়, হৃদরোগে (Heart Attack) মৃত্যু হয়েছে তাঁর! তবে, জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, মৃত ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন! চিকিৎসকদের মতে, ওমিক্রনের ক্ষেত্রে গোটা বিশ্বেই খুবই সামান্য উপসর্গ দেখা যায়। এমনকী, টিকার দুটি ডোজ নেওয়া থাকলে মৃত্যুরও সম্ভাবনা খুবই কম। তবে, আক্রান্ত ব্যক্তির যদি কো-মর্ডিবিটি বা অন্য কোনও গুরুতর অসুখ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওমিক্রন প্রাণঘাতী হতে পারে! মহারাষ্ট্রে যিনি মারা গিয়েছেন, তাঁর ক্ষেত্রেও কো-মর্বিডিটিই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত হয়েছেন ভারতে। ১৩,১৫৪ জন আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায় (আগেরদিন ছিল ৯১৯৫) এবং মৃত্যু হয়েছে ২৬৮ জনের। এদিকে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১।

রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, পশ্চিমবঙ্গে দ্বিগুণ হল দৈনিক সংক্রমণ।‌ টেস্টের সংখ্যা প্রায় একই থাকলেও, গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণের হার দ্বিগুণ হারে বেড়েছে। বুধবার সন্ধ্যার রিপোর্টে যেখানে সংক্রমিত হয়েছিলেন ১০৮৯ জন, বৃহস্পতিবার সন্ধ্যায় তা বেড়ে দাঁড়িয়েছে ২১২৮ এ। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের।‌ সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা! গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় সংক্রমিত হয়েছেন ১০৮০ জন। এরপরই আছে উত্তর চব্বিশ পরগণা (৩১৫)। এদিকে, সারা দেশের মধ্যেও দিল্লি, মুম্বাইয়ের পরই সংক্রমণের বিচারে কলকাতা জায়গা করে নিয়েছে! তাই, কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে ৮ টি রাজ্যকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এবং টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “প্রতিদিনই খুব দ্রুত গতিতে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিড মোকাবিলায় আমাদের আরও সতর্ক হতে হবে এবং মাস্ক পরতে হবে”। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৩ জন।

জেলার বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago