Covid Protocol

সিনেমা প্রেমীদের জন্য সুখবর! ৩১ শে জুলাই থেকে খুলে যাচ্ছে সিনেমা হল, “বিদ্যালয়” নয় কেন, প্রশ্ন‌ নানা মহলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলে যাচ্ছে সিনেমা হল। আগামী ৩১ শে জুলাই, শনিবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। নবান্নের নির্দেশিকায় এই বিষয়টি আজ সন্ধ্যায় সংযোজন করা হল! তবে, কোভিড বিধি মেনে এবং নিয়মিত স্যানিটাইজেশনের মধ্য দিয়ে সিনেমা হল খোলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি, হল মালিক থেকে কর্মচারীরা, ঠিক তেমনই খুশি সিনেমা প্রেমীরা। তবে, লোকাল ট্রেন চালু না হওয়ায় এবং ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয় না খোলয় সচেতন নাগরিকদের একাংশ সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের মতে, প্রায় ১০০ শতাংশ শিক্ষক-শিক্ষিকার ভ্যাকসিনেশন হয়ে গেছে, তারপরও পর্যায়ক্রমে ৫০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয় না খোলার কোনো কারণ নেই! তবে, প্রশাসন হয়তো ১৫ ই আগস্টের পর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর।

নবান্নের বিজ্ঞপ্তি :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬৬ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। সংক্রমণ গতকালের তুলনায় একটু কমায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন অনেকেই। উল্লেখ্য যে, আজ দুপুরে যে কোভিড বিধি প্রকাশ করেছিল রাজ্য সরকার, তাতে সিনেমা হল খোলার বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে, সন্ধ্যায় নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে খোলা যেতে পারে সিনেমা হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন,‌ সিনেমা হলের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও কর্মীরা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago