Weather Update

১৯ ঘন্টায় ২৫৪ মিলিমিটার! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের ইতিহাসে সর্বাধিক বৃষ্টির ‘রেকর্ড’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হচ্ছে! ইতিমধ্যে, জলের তলায় চলে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা। আগামীকাল পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যেই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের “মেট্রোলজিক্যাল পার্ক” জানিয়ে দিল, গত ১৯ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত) ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জঙ্গলমহলের এই এলাকায়। যা এ যাবৎকালের “রেকর্ড” বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খড়্গপুর শহরে রাস্তায় মাছ ধরার জাল হাতে বাসিন্দারা :

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই মেট্রোলজিক্যাল পার্ক জানিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ২৯ জুলাই রাত্রি ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলা বা জেলা শহর মেদিনীপুরে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই দপ্তরের প্রতিষ্ঠার পর থেকে এটাই এখনও পর্যন্ত সর্বাধিক বলে জানিয়েছেন তাঁরা। এটুকু বলা যেতেই পারে, গত এক দশকের সর্বাধিক বৃষ্টিপাত! তাঁদের বার্তা অনুযায়ী, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল- ৩১.২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১৬ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাতাসে গড় জলীয় বাষ্পের পরিমাণ ছিল- ৯৮.৬৯ শতাংশ। এদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আগেই।

একনাগাড়ে বৃষ্টিপাত :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago