Education

Re-opening of School: ছুটি কাটিয়ে পড়ুয়ারা স্কুলে ফিরবে ১০ জুন! শিক্ষকদের যেতে হবে তার আগেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৭ মে:গ্রীষ্মাবকাশ বা গরমের ছুটির পর অবশেষে খুলতে চলেছে স্কুল। সোমবার (২৭ মে) এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ৩ জুন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত (বা, সরকার পোষিত) প্রাথমিক ও মাধ্যমিক (উচ্চ মাধ্যমিক সহ) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ বা উপদেশ (advised to attend schools) দেওয়া হয়েছে। অপরদিকে, ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলবে আগামী ১০ জুন (সোমবার)। উল্লেখ্য যে, প্রচন্ড দাবদাহের কারণে, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে।

বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে পুনরায় স্কুলগুলি চালু করার মতো পরিবেশ বা পরিকাঠামো তৈরী করে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মীদের। অন্যদিকে, ১ জুন রাজ্য তথা দেশের শেষ দফার (সপ্তম দফার) নির্বাচন। ফলাফল ৪ জুন (4th June)। এই সমস্ত বিষয় বিবেচনা করেই যে পড়ুয়া বা ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খোলার দিন নির্ধারণ করা হয়েছে ১০ জুন, তা মনে করছেন ওয়াকিবহাল মহল।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago