Midnapore

Turtle: মেদিনীপুরে কাঁসাই নদীতে ছিপ ফেলতেই উঠে এল প্রায় ২৮ কেজির দৈত্যাকার কাছিম! তুলে দেওয়া হল বনদপ্তরের হাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: ‘রেমাল’ (Cyclone Remal) আসার আগে রবিবার (২৬ মে) বিকেল থেকে মেদিনীপুর শহরের নজরগঞ্জের ঘাটে বসে (কাঁসাই বা কংসাবতী নদীতে) মাছ ধরছিলেন স্থানীয় এক বাসিন্দা। সন্ধ্যা নাগাদ টান ধরে ছিপে। ভাবলেন বড় সড় কাতলা বোধহয়! বহু কষ্টে টেনে টুনে পাড়ে নিয়ে আসার পর দেখলেন এক দৈত্যাকার কাছিম (বড় কচ্ছপ/Turtle)। এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়। দৈত্যাকার এই কচ্ছপ বা কাছিম দেখতে ভিড় জমান এলাকাবাসী।

কাছিম হাতে দেবরাজ:

বন্ধুবান্ধবদের মারফত এই খবর পান মেদিনীপুর শহরের বাসিন্দা, ‘সর্পবন্ধু’ (‘প্রাণীবন্ধু’ বললেও অত্যুক্তি হয়না) হিসেবে পরিচিত দেবরাজ চক্রবর্তীর কাছেও। এরপর, দ্রুত ওই এলাকায় পৌঁছে কাছিমটিকে উদ্ধার করেন দেবরাজ। ওজন করার পর দেখা যায় প্রায় ২৮ কেজি (২৭ কেজি ৬০০ গ্রাম)! এরপর দৈত্যাকার ওই কাছিমটিকে দেবরাজ চক্রবর্তী, নিতাই রক্ষিত প্রমুখদের উদ্যোগে তুলে দেওয়া হয় শহরের রাঙামাটি এলাকায় অবস্থিত রূপনারায়ণ ডিভিশনের বনকর্মীদের হাতে। বনদপ্তরের তরফে পূর্ণবয়স্ক ওই কাছিমটির প্রাথমিক চিকিৎসা করার পর তা নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। সমাজকর্মী ও পরিবেশবিদ রাকেশ সিংহ দেব বলেন, “শুধু সর্পবন্ধু নয়, পরিবেশ বন্ধু বা প্রাণীবন্ধু হিসেবে দেবরাজ চক্রবর্তী আজ জেলাবাসীর কাছে জনপ্রিয়। অত্যন্ত ভালো কাজ করেছেন উনি। এই ধরনের বৃহদাকার কচ্ছপ জলে থাকে। একে ‘কাছিম‘ (বা, গঙ্গা কাছিম/ Indian softshell turtle) বলে। আর, ডাঙায় যেগুলি থাকে, তাকে ‘কচ্ছপ‘ (Tortoise) বলে। এদের গড় আয়ু মোটামুটি ১০০-১৫০ বছর হয়। ৩০০ বছর বয়সী কচ্ছপও দেখা যায় মাঝেমধ্যে। পরিবেশের স্বার্থে এদের বেঁচে থাকা খুব প্রয়োজন।”

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 week ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

4 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

4 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

1 month ago