Education

Summer Vacation: ৪৩ ডিগ্রির দাবদাহে পুড়ে খাক জনজীবন! স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে ২২ এপ্রিল থেকে, পশ্চিম মেদিনীপুরের উচ্চ বিদ্যালয়ে চালু ‘ওয়াটার বেল’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: ৪৩-৪৪ ডিগ্রির ভয়াবহ দাবদাহে পুড়ে খাক জঙ্গলমহল সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গের জনজীবন! পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় চলছে চরম তাপপ্রবাহ! শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর এর মধ্যেই রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি আরও এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৬ মে-র পরিবর্তে, ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। দ্রুত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে বলেও সূত্রের খবর। উল্লেখ্য যে, এর আগে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছিল ৬ মে থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি বা সামার ভেকেশন (Summer Vacation) চালু হবে। তা চলবে ২ জুন পর্যন্ত। তবে, তাপপ্রবাহের কারণেই ফের গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর। এমনটাই জানা গেছে বুধবার বিকেলে।

ভাদুতলা স্কুলে ওয়াটার বেল:

অন্যদিকে, বুধবার মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯৯ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ৩৪.৫৬ ডিগ্রি সেলসিয়াস। তবে, এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৩ শতাংশ; যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মঙ্গলবার ছিল চলতি মরশুমের উষ্ণতম দিন। মঙ্গলবার মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৯২ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানা গেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে। ভয়াবহ এই তাপপ্রবাহের কারণেই, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার থেকেই চালু করা হয়েছে ‘ওয়াটার বেল’। অসহ্য গরমের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে, তাদের পানীয় জল খাওয়ার (পান করার) কথা স্মরণ করিয়ে দিতে বা উৎসাহ দিতেই অতিরিক্ত দু’টি বেল বা ঘন্টা দেওয়ার ব্যবস্থা চালু করা হয় জঙ্গলমহলের এই স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী জানান, বেলা ১২টা ২০ এবং বিকেল ৩টায় এই ওয়াটার বেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকেই তা চালুও করে দেওয়া হয়েছে। যতদিন না গরমের ছুটি পড়ছে বা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ততদিন এই ব্যবস্থা চালু থাকবে। এর মধ্যেই অবশ্য, রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে গরমের ছুটি ২২ এপ্রিল থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago