Election

Paschim Medinipur: ভোটের আগেই ভোটারদের ভয় দেখানোর অভিযোগ শাসকদলের বিরুদ্ধে! পশ্চিম মেদিনীপুরে উত্তেজনা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: পোস্টার ছেঁড়া, ভোটারদের ভয় দেখানো, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরে এমনই অভিযোগ বিরোধীদের। অভিযোগ, তাঁদের পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। ভোটারদের ও কর্মীদের নানাভাবে ভয় দেখাচ্ছে শাসকদল। অভিযোগ অস্বীকার শাসকদলের। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এমনটাই অভিযোগ উঠলো। বৃহস্পতিবার সকালে দেখা যায়, বিরোধীদল সিপিআইএম এবং বিজেপির পোস্টার বিভিন্ন জায়গায় পড়ে আছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়াল। সিপিআইএম, বিজেপি-র অভিযোগ, হেরে যাওয়ার ভয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

পোস্টার ছেঁড়া নিয়ে অশান্তি :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

বিজেপি প্রার্থী কার্তিক সরেণ বলেন, “বিগত বিধানসভায় আমরা ৮ টি ওয়ার্ডে জিতে ছিলাম। অবাধ ভোট হলে আমরাই জিতবো। ভয় পেয়ে তৃণমূল তাদের দুষ্কৃতীদের দিয়ে রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।” এদিকে, এলাকার মানুষের দাবি, এখানে এমনিতে কোন গন্ডগোল নেই। সবাই মিলেমিশে রাজনীতি করে। তবে, এবার এইসব হচ্ছে! বিগত দিনেও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকলেও, কখনো গন্ডগোল হয়নি বলে জানাচ্ছেন সব দলই। তৃণমূলের যুব সভাপতি তাপস ঘোষের দাবি, “বিরোধীরা নিজেরাই এই সব কান্ড-কারখানা করছে, ভোটে সহানুভূতির হাওয়া তৈরি করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোরে আমরা ক্ষীরপাই পৌরসভায় জিতবো।” ঘটনায় এলাকায় উত্তেজনা আছে।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

2 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago