IIT KHARAGPUR

IIT Kharagpur: অমানবিক! প্রায় দু’মাস খোঁজ রাখেনি কেউ, অধ্যাপকের মৃতদেহ উদ্ধার খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে নিজের কোয়ার্টার (বি- ৫৮ আইআইটি) থেকে মৃতদেহ উদ্ধার করা হল এক অধ্যাপকের। বৃহস্পতিবার দুপুরে আইআইটি কর্তৃপক্ষের উপস্থিতিতে খড়্গপুর টাউন থানার তরফে মৃতদেহ উদ্ধার হল! মৃত অধ্যাপকের নাম সতীনাথ ভট্টাচার্য। বয়স আনুমানিক ৫২। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ছিলেন বলে জানা গেছে। নিজের কোয়ার্টার থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়।

IIT Kharagpur:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী প্রচার) :

জানা গেছে, গত প্রায় দু’মাস ধরে তাঁর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না! ডিপার্টমেন্টে যাওয়া আসা বন্ধ ছিল। লকডাউনের পর ডিপার্টমেন্ট খুলে যাওয়ার পরেও ক্লাসে না যাওয়ায় আইআইটি কর্তৃপক্ষ তাঁর খোঁজখবর চালাচ্ছিল। অবশেষে, পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ সকলের উপস্থিতিতে, বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়ি খুলে পচা-গলা দেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অধ্যাপকের পরিবারের কেউ নেই, খোঁজখবর নেওয়ার কেউ ছিলনা। তবে, আইআইটি কর্তৃপক্ষ এত দেরি করে খোঁজখবর শুরু করায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে! এ বিষয়ে যদিও কর্তৃপক্ষের তরফে কেউ মুখ খোলেননি।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago