IIT KHARAGPUR

IIT Kharagpur: IIT খড়্গপুর, ISI কলকাতা এবং IIM কলকাতার যৌথ উদ্যোগে করানো হবে যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক কোর্স

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৭ জানুয়ারি: বর্তমান যুগে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যুগোপযোগী এবং ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন কোর্সের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে বিজ়নেস অ্যানালিটিক্স (Business Analytics) একটি গুরুত্বপূর্ণ বিষয় বা কোর্স। নানাবিধ তথ্য বিশ্লেষণের মাধ্যমে কী ভাবে ব্যবসায়িক সংস্থার উন্নতি ঘটানো যায়, তা এর সাহায্যে সহজেই জানা সম্ভব হয়। যুগোপযোগী ও ক্যারিয়ার ভিত্তিক এই কোর্সটিই এবার রাজ্যের নামী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে করানো হবে। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur); ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা (ISI Kolkata) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা (IIM Kolkata) একযোগে এই কোর্সটি চালনা করবে। কোর্সটির জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

IIT Kharagpur:

কোর্সটির নাম দেওয়া হয়েছে- ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজ়নেস অ্যানালিটিক্স’ (PGDBA)। ২০২৪-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পিজি ডিপ্লোমা কোর্সটির মেয়াদ দু’বছর। পাঠক্রমের বিভিন্ন বিষয় পড়াবেন তিনটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা। কোর্সে থিয়োরি ক্লাস ছাড়াও পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, শিল্পক্ষেত্রের পেশাদারদের সঙ্গে আলাপচারিতার সুযোগ এবং কোর্স শেষে চাকরির জন্য প্লেসমেন্টের সুযোগও মিলবে পড়ুয়াদের। এজন্য আইআইটি খড়্গপুরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে (http://www.pgdba.iitkgp.ac.in/)। কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সটিতে ভর্তির জন্য একটি কম্পিউটার নির্ভর তিন ঘণ্টার পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ, দ্বাদশের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago