IIT KHARAGPUR

IIT Kharagpur: প্লেসমেন্টে ‘রেকর্ড’ সৃষ্টিকারী আইআইটি খড়্গপুরে উদাযাপিত ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান, ঐতিহাসিক ঘোষণা কর্তৃপক্ষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ ডিসেম্বর:’প্লেসমেন্ট সিজন 2022′ (Placement Season 2022) এর প্রথম ধাপে ১৬০০’র বেশি অফার! ইতিহাস সৃষ্টিকারী IIT খড়গপুরের ৬৮তম সমাবর্তন অনুষ্ঠানেও এই সাফল্য উদযাপন করা হল। শুধু তাই নয়, আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর (Director of IIT Kharagpur) অধ্যাপক ভি.কে. তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari)’র ঐতিহাসিক ঘোষণা, আইআইটি খড়্গপুর এবার IIT মালয়েশিয়া (IIT Malaysia) প্রতিষ্ঠার মধ্য দিয়ে সারা বিশ্বে নজির সৃষ্টি করতে চায়। উল্লেখ্য যে, শনিবারের (২৪ ডিসেম্বর) সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরনস বনসাই লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা পিটার চ্যান এবং গভর্নিং বডির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং। এদিন প্রথম পর্বে আইআইটি খড়্গপুরের প্রাক্তনী তথা বিশিষ্ট অধ্যাপক ব্রিজ কুমার ধিনদৌকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হয়৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুধীর জৈনকে ‘নাইন লাইফ ফেলো অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এছাড়াও, প্রফেসর পরিমল পাল চৌধুরী, ড. তপন বাগচি, প্রফেসর ড. উদয় চট্টোপাধ্যায়-সহ মোট ৪০ জন আইআইটি-র প্রাক্তনী তথা বিশিষ্ট অধ্যাপকদের পুরস্কৃত করা হয়।

আইআইটি খড়্গপুরের সমাবর্তন অনুষ্ঠান:

একইসঙ্গে ৯ জন শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ বিষয়ে সাফল্যের জন্য স্বর্ণপদক এবং ২৬ জন পড়ুয়াকে রৌপ্য পদক দেওয়া হয়। এম টেক, এমসিপি, এমবিএ, ইএমবিএ, এলএলএম এবং এমএইচআরএম এর পড়ুয়াদেরও স্বর্ণপদক এবং রৌপ্য পদক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর এবার সাড়ম্বরে সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল খড়্গপুর আইআইটি (IIT Kharagpur)-তে। পড়ুয়া, প্রাক্তনী এবং অধ্যাপকরা সকলে এবারের সমাবর্তনে অংশ নেন। এমনকি প্রাক্তন অধ্যাপকরাও এবছরের সমাবর্তনে অংশ নেন। তাঁদেরও সম্মানিত করা হয়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ডিসেম্বরের ‌প্রথম সপ্তাহ থেকে খড়গপুর আইআইটি-তে ক্যাম্পাসিং হয়। সেখানেই রেকর্ড প্লেসমেন্ট পেয়েছেন পড়ুয়ারা। প্রায় ৪৫-টি আন্তর্জাতিক সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন পড়ুয়ারা। কোটি টাকার বেতনে চাকরির প্রস্তাব পেয়েছেন অন্তত ১২। তাঁদের মধ্যে একজন পড়ুয়া ২ কোটি ৬৮ লক্ষ টাকার বার্ষিক বেতনের (CTC) চাকরির প্রস্তাব পেয়েছেন একটি আন্তর্জাতিক সংস্থার তরফে৷ সর্বোপরি উল্লেখযোগ্য যে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবার ৫০ লক্ষ থেকে ২.৬ কোটির বেতনের চাকরি পেয়েছেন অন্তত ৪৮ জন‌ পড়ুয়া! এই তালিকায় ২ জন বিদেশি পড়ুয়াও আছেন বলে জানা গেছে আইআইটি খড়্গপুর সূত্রে।

সমাবর্তন অনুষ্ঠানে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago