IIT KHARAGPUR

IIT Kharagpur Recruitment: ডেপুটি লাইব্রেরিয়ান, স্পোর্টস অফিসার সহ বেশ কিছু শূন্যপদে নিয়োগ করবে IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ মে: বিভিন্ন শূন্য পদে অন্তত ২৮ জনকে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in)। ইতিমধ্যে, শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। নিয়োগ হবে প্রিন্সিপাল সফটওয়্যার/ সিস্টেম/ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/ ডেপুটি লাইব্রেরিয়ান/ সিনিয়র কাউন্সেলর গ্রেড ১/ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার/ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সিনিয়র টেকনিক্যাল অফিসার/ ইঞ্জিনিয়ার/ স্পোর্টস অফিসার/ টেকনিক্যাল অফিসার/ কাউন্সেলর/ ল অফিসার/ এগজিকিউটিভ অফিসার/ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পদে।

IIT Kharagpur/ আইআইটি খড়্গপুর (নিজস্ব চিত্র):

মোট শূন্যপদ ২৮টি। তবে, শূন্যপদের সংখ্যা পরিবর্তন-সাপেক্ষ। পদ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর/ ৪০ বছর/ ৫০ বছরের মধ্যে। পদ ভেদে মাসিক বেতনক্রম ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রার্থীদের নিয়োগ করা হবে স্ক্রিনিং টেস্ট/ লিখিত পরীক্ষা/ প্রেজেন্টেশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে। পদগুলিতে আবেদনের যোগ্যতামান সহ বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) যেতে হবে। যেমন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে প্রার্থীদের ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই কিংবা বিটেক-এ ফার্স্ট ক্লাসের সঙ্গে ইলেক্ট্রিক্যাল যন্ত্রাদি রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধানের ৬ বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে। তবে, অন্যান্য পদের ক্ষেত্রে যোগ্যতামান ভিন্ন। আবেদনের সময় প্রার্থীদের অনলাইনে জমা দিতে হবে সমস্ত নথি। আবেদন-মূল্য বাবদ সংরক্ষিত রিজার্ভ ক্যাটাগরি বা শ্রেণিভুক্তদের ৫০০ টাকা এবং আনরিজার্ভড বা জেনারেল বা অসংরক্ষিতদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জুন (২০২৩)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago