IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক! ইনফোসিস পুরস্কারে ভূষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ নভেম্বর: আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর মুকুটে যুক্ত হল নতুন পালক। ‘ইনফোসিস পুরস্কার ২০২২’ (Infosys Prize 2022) পেলেন আইআইটি খড়্গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক সুমন চক্রবর্তী। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে ইনফোসিস পুরষ্কার ২০২২ পেয়েছেন এই বাঙালি অধ্যাপক। ফ্লুইড মেকানিক্স, ইন্টারফেসিয়াল ফেনোমেনা এবং মাইক্রো ও ন্যানো স্কেলে ইলেক্ট্রোমেকানিক্সের ব্যাখ্যার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সেন্সিং, ডায়াগনস্টিকস এবং থেরাপিউটিকসের ক্ষেত্রে স্বল্পমূল্যের চিকিৎসা ডিভাইস তৈরি করতে সাহায্য করেন। তাঁর এই উদ্ভাবন দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে বলে মনে করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন (ISF)।

Professor Suman Chakraborty:

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার (১৫ নভেম্বর) ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন (ISF)। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, জীবনবিজ্ঞান, গণিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান- এই ৬ টি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বিচারক প্যানেল এর দায়িত্বে থাকেন। এই বছর মোট ২১৮টি মনোনয়নের মধ্য থেকে ইনফোসিস পুরস্কার ২০২২-এর বিজয়ীদের তালিকাভুক্ত করা হয়েছে। সংস্থার বিবৃতি, “তরুণদের বিজ্ঞান ও গবেষণাকে পেশা হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করতেই এই পুরস্কার।” প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে একটি স্বর্ণপদক তুলে দেয় সংস্থা। সেই সঙ্গে ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ লক্ষ টাকা) অর্থ পুরস্কার দেওয়া হয়। ব্যাঙ্গালুরুতে (Bengaluru) ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের (ISF) অফিসে আয়োজিত হয় ১৪তম বর্ষের এই অনুষ্ঠান। মঙ্গলবার পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের ট্রাস্টি ক্রিস গোপালকৃষ্ণন, নারায়ণ মূর্তি, শ্রীনাথ বাটনি, কে দীনেশ, মোহনদাস পাই, সলিল পারেখ এবং এস ডি শিবুলালের মতো উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago