IIT KHARAGPUR

IIT Kharagpur: পথ-নিরাপত্তার স্বার্থে ৬০নং জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে IIT খড়্গপুরের গবেষক, পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ জুন: জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষায় এবার নেওয়া হচ্ছে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সাহায্য। সেই কাজ শুরু করা হল আইআইটি খড়্গপুর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে। খড়্গপুর-বালেশ্বর (Kgp-Balasore) ৬০নং জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষা করা হল মঙ্গলবার। ছিলেন আইআইটি খড়্গপুরের স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার, ডিজাইন এন্ড ম্যানেজমেন্টের অধ্যাপিকা স্বাতী মৈত্রের নেতৃত্বে একদল পড়ুয়া ও গবেষক। একাধিক জায়গায় বড় বড় ফাটল পাওয়া গেছে। নিত্যযাত্রীদের দাবি, এই ফাটল প্রতিদিন বেড়েই চলেছে। ফলে জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও।

চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ:

এবার সেই জাতীয় সড়কেরই স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হল জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে। এজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে সাহায্য নেওয়া হচ্ছে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur)। খড়গপুর-বালেশ্বরের মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ১১৯.৫ কিলোমিটার (প্রায় ১২০ কিমি) রাস্তার স্বাস্থ্য পরীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৪ মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

জাতীয় সড়কে ফাটল:

মূলত, জাতীয় সড়কের দু’টি কংক্রিট পয়েন্টের মাঝে যে জয়েন্ট থাকে সেই জয়েন্ট এর নিচে থাকা আয়রন বারের অবস্থান, গুণগত মান পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি রাস্তায় যে কংক্রিটের মেটেরিয়াল রয়েছে, তার গুণগত মান কেমন রয়েছে তাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের অধ্যাপিকা স্বাতী মৈত্র। সূত্রের খবর, আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) তরফে ‘থরো ইনভেস্টিগেশন’-এর মাধ্যমে রিপোর্ট তুলে দেওয়া হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। সেই রিপোর্টে জাতীয় সড়কে কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যা থেকে মুক্তি পেতে কি কি করণীয়, তার তথ্য দেওয়া থাকবে বলেই জানা গিয়েছে। এই ধরনের পদক্ষেপের ফলে জাতীয় সড়কে পথ নিরাপত্তা বা রোড সেফটি সুনিপুণ করা যাবে বলেই দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রজেক্ট হেড সঞ্জয় সুন্দর ঘটকের।

চলছে থরো ইনভেস্টিগেশন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago