Institution

Reopening of School: গরমের ছুটি কাটিয়ে আগামী সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে খুলে যাচ্ছে স্কুল, বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দপ্তরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মে: অবশেষে ৩৪ দিনের গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে রাজ্য জুড়ে আগামী সপ্তাহের শুরুতেই খুলতে চলেছে সরকারি ও সরকার পোষিত সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। আগামী ৫ জুন, সোমবার খুলে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি। প্রাথমিক বিদ্যালয় খুলবে ৭ জুন অর্থাৎ বুধবার। আজ, মঙ্গলবার (৩০ মে) বিকেলে শিক্ষা দপ্তরের তরফে জারি করা হয়েছে এই বিষয়ক বিজ্ঞপ্তি।

শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রচণ্ড দাবদাহের কারণে গত ২ মে (২০২৩) থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও ছুটি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অবশেষে, বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি মেনে যথাক্রমে ৩৪ ও ৩৬ দিনের মাথায় খুলে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক স্কুল। অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত বিভিন্ন দপ্তরে নিয়োগের কথাও জানিয়েছেন। (৩১মে’র আপডেট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “তাপপ্রবাহের কারণে, আরো ১০ দিন বাড়ানো হচ্ছে গরমের ছুটি। ৫ জুনের পরিবর্তে স্কুল খুলবে ১৫ জুন।)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago