International

প্রাণ বাঁচাতে উঠে পড়েছিলেন বিমানের বাইরের অংশেই! বছর ১৯ এর আফগান ফুটবলার জাকি’র সেই “আর্তনাদ” এখনও কাঁদাচ্ছে বিশ্বকে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২০ আগস্ট: রবিবার কাবুল দখল করার পর থেকেই তালিবানদের ভয়ে দেশ ছেড়েছেন অগণিত আফগানিস্তানী। কিন্তু, সড়কপথে তালিবানদের রাজত্ব চলায় একমাত্র ভরসা ছিল আফগানিস্তানের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাভাবিক ভাবেই হুড়োহুড়ি লেগে যায় দেশ ছাড়ার জন্য। পদপিষ্ট হয়ে মৃত্যুর মুখে চলে যান বহু মানুষ। কিন্তু, এর মধ্যেই গত সোমবার এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ছিল গোটা বিশ্ব। উড়ন্ত বিমান থেকে খসে পড়তে দেখা যায় দু’জনকে। প্রথমে তাদের পরিচয় না জানা গেলেও সম্প্রতি আফগানিস্তানের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস এর জেনারেল ডিরেক্টর নিশ্চিত করেন, ওই দু’জনের মধ্যে একজন ছিলেন আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড় জাকি আনোয়ারি। জাকি’র মৃত্যুর খবরটি প্রকাশ পেতেই শোকের ছায়া খেলার জগতে!

হাড় হিম করা সেই দৃশ্য :

আতঙ্কিত বাকি আফগানবাসীদের মত ১৯ বছরের জাকি-ও চেয়েছিল তালিবানদের হাত থেকে নিজের জীবনের রেহাই পেতে। কিন্তু, সেই আশা আর পূরণ হলোনা। কোনরকমে হামিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলও মার্কিন বায়ুসেনার সি-১৭ যুদ্ধ বিমানে জায়গা হয়নি তার। কোনরকমে চড়ে বসেন বিমানের বাইরের অংশে। আঁকড়ে ধরে থাকেন প্রাণটুকু বাঁচানোর আশায়। কিন্তু, ভাগ্যের পরিহাসে বিমান আকাশে উঠতেই মাঝ আকাশ থেকেই খসে নিচে পড়ে যান জাকি। মর্মান্তিক এই ঘটনায় রীতিমত শিউরে উঠছিল গোটা বিশ্ব! ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায় জাকি এবং অপর আরেক ব্যক্তির আর্তনাদ। মুহূর্তেই চিহ্ন বিচ্ছিন্ন হয় যায় গোটা শরীর, যে শরীর নিয়ে এক সময় ফুটবল জগতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিল জাকি!

জাকি আনোয়ারি :

অন্যদিকে, আফগানিস্তান দখলের জন্য তালিবানদের প্রকাশ্যে প্রশংসা করলো আলকায়দার একটি শাখা। আল-কায়েদা ইন আরবিয়ান পেনিনসুলা নামে ওই শাখা সংগঠন বাদে আরও কয়েকটি জঙ্গিগোষ্ঠী সংগঠন তালিবানকে শুভেচ্ছা জানিয়েছে। সেই সঙ্গে সিরিয়ার হায়াত তাহরীর অলশাম নামে একটি জঙ্গি গোষ্ঠী এবং পশ্চিম চীন থেকে তুর্কিস্তান ইসলামিক পার্টি বিবৃতি দিয়ে তালিবানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও, তহরিক ই তালিবান পাকিস্তান নামে একটি সংগঠন তাদের বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের তালিবান নেতাদের কথামতোই তারা চলবে এবং ভবিষ্যতে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আক্রমণও চালিয়ে যাবে। (সম্পাদনা- সুদীপ্তা)

তালিবান আতঙ্ক :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago