Judgement

বিশ্বাসের সুযোগ নিয়ে ৪ বছরের শিশুকন্যা-কে ধর্ষণ! পাষণ্ড-কে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: চার বছরের শিশুকন্যা-কে ধর্ষণের দায়ে শুক্রবার অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল মেদিনীপুর জেলা আদালত। একই সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন মেদিনীপুর জেলা আদালতের বিচারক। নাবালিকাকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

বিশ্বাসের সুযোগ নিয়ে ৪ বছরের নাবালিকাকে ধর্ষণ :

ঘটনা প্রসঙ্গে জানা গেছে, গত ২০১৭ সালের ২১ জুলাই বেলদা থানার অন্তর্গত একটি গ্রামে (নাবালিকার নিরাপত্তার কারণে গ্রামের নাম দেওয়া হলনা), দীনেশ অধিকারী নামে বছর ২৫ এর এক যুবকের বাড়িতে নিজের শিশুকন্যা-কে রেখে প্রতিবেশী এক মহিলা কাজ করছিলেন। কাজ শেষে ওই শিশুকন্যার মা তাঁর মেয়েকে দীনেশের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তারপরই তিনি লক্ষ্য করেন, তাঁর ছোট্ট মেয়ে বসতে পারছে না! এরপরই, মেয়েকে জিজ্ঞাসা করলে, তাঁর ফুটফুটে মেয়ে মা-কে বলে দীনেশ অধিকারী নামে ওই যুবক দরজা বন্ধ করে, মুখে চাপা দিয়ে তার উপর শারীরিক ভাবে ‘অত্যাচার’ (ধর্ষণ) চালিয়েছে! নাবালিকার বয়স তখন ছিল মাত্র চার বছর। এরপর, শিশুকন্যার পরিবারের তরফে বেলদা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। আদালতে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মামলা চলার পর, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আদালত আসামি দীনেশ অধিকারী-কে দোষী সাব্যস্ত করে এবং শুক্রবার তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে (সঙ্গে, কুড়ি হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড) দণ্ডিত করেন। পাশাপাশি, নাবালিকাকে ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা সরকারিভাবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago