Kharagpur

Kharagpur: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দোকান্নে ধাক্কা! দুই পড়ুয়া সহ ৫ জন আহত; রণক্ষেত্র খড়্গপুর গ্রামীণের খেমাশুলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল গ্যাস ট্যাঙ্কার ধাক্কা মারে জাতীয় সড়কের ঠিক পাশেই থাকা দোকানে। সেই সময় দোকানে বসে ছিলেন স্থানীয় হাই স্কুলের দুই পড়ুয়া সহ বেশ কয়েকজন। ট্যাঙ্কারের ধাক্কায় দুই পড়ুয়া সহ ৫ জন জখম হন। মঙ্গলবার দুপুরের এই ঘটনা ঘিরে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের খেমাশুলি এলাকা। জাতীয় সড়ক অবরোধ থেকে পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয় এলাকা। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিকেল নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

পথ অবরোধ:

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ১৪ চাকার এক বিশাল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ৬নং জাতীয় সড়কের ঠিক পাশেই একটি অস্থায়ী দোকানে সজোরে ধাক্কা মারে। দোকানে থাকা দুই পড়ুয়া সহ ৫ জন আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে পাঠানো হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায়, মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিকে, ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই স্কুলের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীণ থানার বিশাল পুলিশ পৌঁছনোর পর তাদের ঘিরেও বিক্ষোভ চলে প্রায় ২-৩ ঘন্টা ধরে। পরে বিকেল ৩টা নাগাদ পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

পুলিশের সঙ্গে বচসা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago