Kharagpur

Medinipur: নিজের ওয়ার্ডেই রাস্তা তৈরী করতে পারেননি, আর উনি গেছেন ঘাটালে দেবের বিরুদ্ধে লড়াই করতে! ‘কাউন্সিলর’ হিরণের বিরুদ্ধে ক্ষোভ খড়্গপুরবাসীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: “পৌরসভা নির্বাচনের প্রচারে এসে বলে গিয়েছিলেন ‘এই রাস্তা দিয়ে আপনারা হাঁটেন কি করে?’ যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। উনি নিজেও হাঁটতে পারছিলেন না! তারপর বলেছিলেন, কাউন্সিলর হলেই ঢালাই রাস্তা করে দেবেন। অথচ দু’বছর হয়ে গেল, কোথাও কিছু নেই!” সোমবার দুপুরে ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা খড়্গপুর সদরের বিধায়ক ও খড়্গপুর পৌরসভার ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায়ের (ওরফে হিরণের) বিরুদ্ধে ঠিক এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন ৩৩নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দারা! তাঁদের কটাক্ষ, “উনি খড়্গপুরের বিধায়ক এবং এই ওয়ার্ডের (৩৩নং) কাউন্সিলর। তারপরেও একটা রাস্তা তৈরী করতে পারেননি! আর উনি গেছেন ঘাটালে দেবের বিরুদ্ধে লড়াই করতে!” এদিনের বিক্ষোভের নেতৃত্বে আবার ছিলেন স্থানীয় দক্ষিণ মণ্ডল বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি প্রসেনজিৎ সিং।

এই রাস্তা ঘিরেই বিক্ষোভ:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর শহরের ৩৩নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লী থেকে তালবাগিচা পর্যন্ত যাওয়ার একটি রাস্তা এখনও কাঁচা। ২ দিনের নামমাত্র বৃষ্টিতেই জমেছে কাদা! এলাকাবাসীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স সহ চারচাকা গাড়ি প্রবেশ করতে পারেনা। এলাকার কারুর কিছু হলে, চ্যাংদোলা করে বা খাটিয়ায় করে কয়েকশো মিটার নিয়ে গিয়ে, তারপর অ্যাম্বুলেন্স বা চারচাকা গাড়িতে তুলতে হয়! পৌরসভা নির্বাচনের প্রচারে এসে BJP বিধায়ক তথা ৩৩নং ওয়ার্ডের প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় এলাকাবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন বলে দাবি। হিরণের আশ্বাসে ‘আস্থা’ রেখে বাসিন্দারা তাঁকে বিপুল ভোটে জয়ীও করেছিলেন! ২০২১ সালে তৃণমূলের প্রদীপ সরকারকে হারিয়ে খড়্গপুর সদরের বিধায়ক হওয়ার পর, ২০২২ সালের পৌরসভা নির্বাচনে মানুষের ভোটে বর্ষীয়ান জহর পালকে পরাজিত করে ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলরও হয়েছিলেন হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায়। কিন্তু, তারপর তিনি আর প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ বাসিন্দাদের!

এদিকে, হিরণকেই আবার বিজেপি-র তরফে ঘাটাল লোকসভা আসনের প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে। সোমবার খড়্গপুর শহরের ৩৩নং ওয়ার্ডের বাসিন্দারা তাই কটাক্ষ করেছেন, “খড়্গপুরের বিধায়ক, কাউন্সিলর হয়েই কাজ করতে পারেননি; আর উনি গেছেন ঘাটালে দেবের বিরুদ্ধে লড়াই করতে!”এলাকাবাসীদের এই বিক্ষোভে আবার নেতৃত্ব দিয়েছেন বিজেপি-রই স্থানীয় যুব মোর্চার সহ-সভাপতি প্রসেনজিৎ সিং। তাঁর দাবি, “হিরণ দা আমাদের বলে গিয়েছিলেন, এই রাস্তা করে দেবেন। এখন আমাদের এই কাদা রাস্তায় ফেলে দিয়ে, উনি আবার গেছেন ঘাটালে! কি করবেন উনি ঘাটালের জন্য? খড়্গপুরের জন্যই কিছু করতে পারেননি!” অপরদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে সাংবাদিকদেরই আক্রমণ করেন হিরণ। ঘাটালে প্রচার চলাকালীন এই প্রশ্ন শুনেই পাল্টা আক্রমণের পন্থা নেন হিরণ! বলেন, “সব মিথ্যে! রাস্তা হয়ে গেছে। আপনার মতো মিথ্যে সাংবাদিককে নিয়ে আমি এক্ষুনি যাব চলুন, কোথায় রাস্তা হয়নি! আমি চ্যালেঞ্জ নিচ্ছি, খড়্গপুরে রাস্তা হয়ে গেছে! চলুন আমার সঙ্গে।” হিরণ অবশ্য খড়্গপুরে আসেননি সোমবার সন্ধ্যা পর্যন্ত! তবে, খানাখন্দে ভরা রাস্তার উপরে দাঁড়িয়ে সোমবার দুপুরেই যে আন্দোলন করেছেন বিজেপি যুব মোর্চার কর্মীবৃন্দ থেকে শুরু করে এলাকাবাসী; তা মিডিয়ার দৌলতে দেখতে পেয়েছেন সচেতন শহরবাসী। যদিও, সাংবাদিকদের ক্যামেরাকেও ‘মিথ্যে’ প্রমাণ করার ‘চ্যালেঞ্জ’ নিয়েছেন হিরণ!

আন্দোলন এলাকাবাসীদের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 day ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

5 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago