Kharagpur

Kharagpur SDH: “হাসপাতালের ঘর দখল করে বসে আছেন!” সরকারি কর্মচারী ফেডারেশনের নেতাকে ‘বহিরাগত’ তকমা খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: হাসপাতালের সুপারের বিরুদ্ধে ‘অনুপস্থিতির’ অভিযোগ এনেছিলেন তিনি। শাসকদল তৃণমূল কংগ্রেস প্রভাবিত ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’-এর হাসপাতাল বিভাগের মহকুমা কমিটির মুখ্য উপদেষ্টা সেই দিলীপ সরখেলকেই এবার ‘বহিরাগত’ তকমা দিয়ে, তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ বেআইনিভাবে হাসপাতালের একটি ঘর ‘দখল’ করে রাখার অভিযোগ তুললেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পদক্ষেপের জন্য জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিককে চিঠিও লিখেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন সুপার। আন্যদিকে, দিলীপ সরখেল জানিয়েছেন, “সেই ১৯৮১ সালে, এই ভবন তৈরির সময়ই তৎকালীন বিধায়ক জ্ঞান সিং সোহমপাল একটি রুম স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (কংগ্রেস প্রভাবিত)-কে এবং অপর একটি রুম রাজ্য কোঅর্ডিনেশন কমিটিকে (বাম প্রভাবিত) দিয়েছিলেন। স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশনই এখন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (তৃণমূল প্রভাবিত)। আমাদের পাশের রুমেই আছে কোঅর্ডিনেশন কমিটির অফিস। স্বাভাবিকভাবেই আমাদের সংগঠনের মহকুমা কমিটির উপদেষ্টা হিসেবে নানা কাজ করার জন্য আমাকে এই অফিসে আসতে হয়। আমরা রোগী এবং রোগীর পরিজনদেরও নানাভাবে সহয়তা করি। এখন উনি চাইলে আমাদের জেলা কমিটিকে চিঠি লিখতে পারেন। জেলা কমিটি বললেই রুম ছেড়ে দেব আমরা। কারণ এটা দিলীপ সরখেলের ব্যক্তিগত অফিস নয়।”

দিলীপ সরখেল:

Advertisement (বিজ্ঞাপন):
বিজ্ঞাপন (Advertisement):

অপরদিকে, হাসপাতাল সুপারের দাবি, এরকম কোন কাগজপত্র তিনি পাননি! তাঁর মতে, “উনি একজন অবসরপ্রাপ্ত কর্মী। ১০ বছর আগেই অবসর নিয়েছেন। সেই হিসেবে হাসপাতালে উনি ‘বহিরাগত’ ছাড়া আর কিছুই নয়। আর জি কর কাণ্ডের পর স্বাস্থ্য দফতরের তরফে বলে দেওয়া হয়েছে, হাসপাতালে কোনভাবেই বহিরাগতদের ঢুকতে দেওয়া যাবেনা। সেখানে উনি আউটডোর সংলগ্ন একটি রুম দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি পদক্ষেপ করার জন্য।” যদিও, এই বিষয়ে পদক্ষেপের জন্য সুপারের ঘাড়েই দায় ঠেলেছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী। সুপারের বিরুদ্ধে হাসপাতালে ‘অনুপস্থিতি’র অভিযোগ এনেছিলেন বলেই, প্রতিহিংসাবসত সুপার এই আচরণ করছেন বলে দাবি দিলীপ সরখেলের। ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে।

খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান বন্দ্যোপাধ্যায়:

বিজ্ঞাপন (Advertisement):

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago