Kolkata High Court

High Court Order: হাকিম বদলালেও হুকুম বদলালোনা! পুর নিয়োগে CBI তদন্ত থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ, নির্দেশ বহাল বিচারপতি সিনহার এজলাসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ মে: পুর নিয়োগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দেওয়া পর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশে এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে রাজ্য সরকারকে রিভিউ পিটিশনেরও নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সেই মামলা সরানো হয়। পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। তবে, বিচারপতি সিনহা দু’পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ-ই বহাল রাখেন।

Justice Amrita Sinha:

এই মামলায় রাজ্য প্রশ্ন তুলেছিল, নতুন করে কেন দুর্নীতির কথা বলা হচ্ছে? বিচারপতি অমৃতা সিনহা তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, “নতুন অপরাধ নয়, এটা একটা মিশ্রিত অপরাধ?” অর্থাৎ, পুর নিয়োগ এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি পরস্পর সম্পর্কযুক্ত। তাই, শেষ পর্যন্ত সিবিআই তদন্তেরই নির্দেশ দেন বিচারপতি সিনহা। অন্যদিকে, শুক্রবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাতেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ-ই বহাল রাখেন বিচারপতি সিনহা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘রক্ষাকবচ’ দেয়নি কলকাতা হাইকোর্ট। শুক্রবারের শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত হাই কোর্টের পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। একই সঙ্গে তৃণমূল নেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার আর্জি জানান। এই সময়ের মধ্যে তদন্তকারী সংস্থা যাতে চরম পদক্ষেপ নিতে না পারেন, তার জন্যও আবেদন করেন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি অমৃতা সিনহা জানান, সব পক্ষের বক্তব্য না শুনে এই মুহূর্তে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।” সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago