Kolkata High Court

SSC: গ্রুপ- ডি নিয়োগে CBI নয়, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ ‘তদন্তকারী দল’ কে দেওয়া হল দায়িত্ব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ ডিসেম্বর: গ্রুপ ডি নিয়োগ CBI মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ ছিল হাই ভোল্টেজ শুনানি।‌ তবে, শেষ পর্যন্ত কিছুটা হলেও নৈতিক জয় হল স্কুল সার্ভিস কমিশনের। ‌ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তা খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। এমনকি, এখনই চাকরিপ্রার্থীদের বেতন বন্ধ না করার নির্দেশও দেওয়া হলো। তবে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গড়ে দেওয়া হয়েছে। তাঁরাই গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির তদন্ত করবে। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

কলকাতা হাইকোর্ট :

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে গ্রুপ- ডি নিয়োগ হয়েছিল ২০১৯ সালে, তাতেই বেনিয়মের অভিযোগ উঠেছিল! অভিযোগের পরিপ্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাল্টা আবেদন করেছিল রাজ্য সরকার। সোমবার সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে  ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি করা হবে গ্ৰুপ-ডি নিয়োগ মামলার বিশেষ তদন্তকারী দল। তাঁরাই এসএসসি-র গ্রুপ ডি নিয়োগের তদন্ত করবে। আগামী দু’মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানা গেছে। ২১ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথাও বলা যাচ্ছে। তদন্তের রিপোর্ট পাওয়ার আগে অভিযুক্ত ওই চাকরিপ্রার্থীদের বেতন বন্ধ করার প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago