Kolkata High Court

Big Breaking: সোমবার সকালেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে! নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জুলাই: সোমবার সকালেই এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-কে। রবিবার সন্ধ্যায় নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। SSKM থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর এইমসে (Bhuneshwar AIIMS)।

পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি) :

উল্লেখ্য যে, SSKM-এ নয়, ভুবনেশ্বরে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে তাঁর, রবিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন ED-র আইনজীবী সওয়ালে বলেন, “যদি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে না নেওয়া যায় সেক্ষেত্রে তাঁকে কীভাবে জেরা করা সম্ভব!” এদিন ED-র আইনজীবী এও দাবি করেন, “তদন্তকারী আধিকারিকদের সঙ্গে ভালো ব্যবহার করেননি পার্থ চট্টোপাধ্যায়। ডনের মতো ব্যবহার করেছেন তিনি।” এরপরই, কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেয়। জানা গিয়েছে, সোমবার সকালেই তাঁকে ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হবে। ভুবনেশ্বর AIIMS-এ একটি মেডিক্যাল টিম গঠন করা হবে। তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago