Midnapore

Midnapore: মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের নতুন সভাপতি নির্মাল্য! রাজ্য কমিটিতে সন্দীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন নির্মাল্য চক্রবর্তী। সন্দীপ সিংহ-কে করা হল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংগঠনে যথারীতি জেলা যুব সভাপতির দায়িত্বে পুনর্বহাল থাকলেন সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য যে, কিছুদিন আগেই তৃণমূলের মাদার সংগঠনে বেশ কিছু জেলার সভাপতি পরিবর্তিত হয়েছেন। যদিও, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও ঘাটালে কোনও পরিবর্তন হয়নি। দায়িত্বে আছেন সুজয় হাজরা ও আশিস হুদাইত-ই। তবে, ঘাটালের চেয়ারম্যান পদে অমল পন্ডার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্কর দোলই-কে। এবার, রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব সংগঠনে পরিবর্তন করা হলো।

মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্মাল্য চক্রবর্তী (ফাইল ছবি):

অন্যদিকে, এদিন মহিলা সংগঠনেও রদবদল করা হয়েছে। তবে, মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা সভাপতি হিসেবে মামণি মাণ্ডিকেই পুনর্বহাল করা হয়েছে। ঘাটালে কাকলি চক্রবর্তীর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তনয়া দাসকে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যে দলের ছাত্র, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শহর ও ব্লক সংগঠনেও কিছু রদবদল করা হবে। এদিকে, একসময় পশ্চিম মেদিনীপুরের (অবিভক্ত) জেলা যুব কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা নির্মাল্য-কে পরবর্তী সময়ে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছিল। এবার তাঁকেই জেলা যুব সভাপতি করা হল দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে! ২০২১ এর আগস্ট থেকে জেলা যুব সভাপতির দায়িত্ব পালন করা সন্দীপ-কে এবার রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হল। নতুন দায়িত্ব পাওয়ার পর দু’জনই জানিয়েছেন, দল যখন যে দায়িত্ব দিয়েছে, তাই পালন করেছি। ভবিষ্যতেও যেভাবে নির্দেশ দেবে সেভাবেই চলব।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সিংহ (ফাইল ছবি):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago