Paschim Medinipur

Paschim Medinipur: সাত সকালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত মৃতদেহ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: একই ওড়নার দুই প্রান্তে ফাঁস লাগিয়ে যুগলের আত্মহত্যা? পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান তেমনই। সোমবার সাতসকালেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি সংলগ্ন আমশোলের জঙ্গল থেকে উদ্ধার হয় এক যুবক ও এক কিশোরীর মৃতদেহ। প্রাথমিক অনুমান আত্মহত্যা!

যুগলের মৃতদেহ উদ্ধার:

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সাতসকালেই আমশোলের জঙ্গলে এক যুবক ও কিশোরী-কে একসঙ্গে একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। একই ওড়নার দুই প্রান্তে ঝুলছিল তাদের শরীর! তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ যুগলের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবক বাঁকুড়া জেলার জয়পুর থানার বৈতাল এলাকার বাসিন্দা। নাম দীপ মহাদন্ড (২০)। কিশোরী বাঁকুড়ার কোতুলপুর থানার বাসিন্দা। নাম যমুনা (বর্ষা) মহাদন্ড (১৪)। এদিন তাদের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাছের তলা থেকে একটি স্কুটি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিবারের তরফে প্রেমে বাধা পেয়েই বাড়ি থেকে পালিয়ে এসে আত্মঘাতী হয়েছে ওই যুবক ও কিশোরী। মৃতদেহ ময়নাদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রেমে বাধা পেয়েই আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago