Midnapore

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের মতো জীবনদায়ী ওষুধ (শ্বাসকষ্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয়)-র সংকট মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইতিমধ্যেই, জুনিয়র চিকিৎসকেরা এই বিষয়ে চিঠি দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তাঁদের দাবি হাসপাতালে নেই পর্যাপ্ত সিরিঞ্জ। ২ এম.এল-র সিরিঞ্জ থাকলেও, ৫ ও ১০ এম.এল-র সিরিঞ্জ না থাকার ফলে; জরুরী পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। এছাড়াও, অ্যাড্রিনালিন, পটাশিয়াম ক্লোরাইডের মত অত্যন্ত প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের সংকট রয়েছে বলেও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

পরিষেবা নিয়ে অভিযোগ:

জেলার সদর হাসপাতাল তথা মেডিক্যাল কলেজ যুক্ত হাসপাতালে এই ‘সংকট’ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দরিদ্র ও অসহায় রোগীদের বাইরে থেকে টাকা খরচ করে এই সমস্ত ওষুধ ও সিরিঞ্জ কিনতে হচ্ছে। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজের পরিকাঠামো ও পরিচ্ছন্নতা নিয়েও একাধিক অভিযোগ। রোগীদের অভিযোগ, ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিড়াল। রোগীদের জন্য নেই পর্যাপ্ত বেডও। রবিবারের প্রসঙ্গ টেনে হাসপাতালে সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার খড়্গপুরের এক জলে তলিয়ে যাওয়া কিশোরের মৃত্যু ঘিরে যেভাবে রোগীর পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিলেন; সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্মীদের ভূমিকা সঠিক ছিল না বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। অপরদিকে, সোমবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেডিয়াট্রিক বা শিশু রোগ বিভাগের প্রধান তথা IMA-র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি ডঃ তারাপদ ঘোষ সিরিঞ্জ না থাকার বিষয়টি মানতে চাননি। তবে, অ্যাড্রিনালিনের সাপ্লাই না থাকার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, “খোঁজ নিয়ে জেনেছি, এই মুহূর্তে অ্যাড্রিনালিনের সাপ্লাই ঠিকঠাক নেই।” কিছু টেকনিক্যাল সমস্যার কথাও তিনি জানিয়েছেন। অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে চণ্ডী প্রসাদ দত্ত নামে মেদিনীপুর শহরের এক রোগীকে মেয়াদোত্তীর্ণ (বা, এক্সপায়ারড) ওষুধ দেওয়া নিয়ে দুই ডাক্তার সহ মোট পাঁচজন স্বাস্থ্য কর্মীকে শোকজ করেছে মেদিনীপুর পৌরসভা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago