Midnapore

Midnapore: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে অবিভক্ত মেদিনীপুরের শিক্ষকদের মিছিল জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: আর জি মেডিক্যালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামল অবিভক্ত মেদিনীপুরের শিক্ষক সমাজ। দলমত নির্বিশেষে এদিন অবিভক্ত মেদিনীপুরের শিক্ষকরা জাতীয় পতাকা হাতে জেলা শহর মেদিনীপুরের রাজপথে এই মিছিলে সামিল হন। শনিবার বিকেল ৪টা নাগাদ ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট রোড থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিলের পুরোভাগে ছিলেন শিক্ষিকা সুনীতা দাস, পম্পা রায়, শিক্ষক প্রবীর মাইতি, সত্যেন কাপড়ি, শঙ্কর গুছাইত, নিরাপদ মাহাত প্রমুখ।

মেদিনীপুর শহরে শিক্ষকদের মিছিল:

এই প্রতিবাদী মিছিল মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে ন্যায়বিচারের দাবিতে। একইসঙ্গে অপরাধীদের আড়াল করার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তোলেন শিক্ষক-শিক্ষিকারা। ‘অবিভক্ত মেদিনীপুরের শিক্ষক সমাজ’ ব্যানার আয়োজিত এই মিছিলে পশ্চিম মেদিনীপুর ছাড়াও পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার অসংখ্য শিক্ষক-শিক্ষিকার যোগ দিয়েছিলেন বলে উদ্যোক্তারা জানান। যদিও, এই মিছিলকে বিজেপি-র মিছিল বলে কটাক্ষ করা হয়েছে শাসকদল প্রভাবিত শিক্ষক সংগঠনের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago