Midnapore News

Midnapore: বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে বিজ্ঞান বিষয়ক জেলা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে “বিজ্ঞান-যুক্তিবাদ-মানবতা” শীর্ষক ‘বিজ্ঞান অভিযান-২০২৩’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক জেলাস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুলে আয়োজিত এই বিজ্ঞান অভিযান তথা প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কার্য্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে “সবার দেশ, আমাদের দেশ” বার্তাকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের সফল প্রতিযোগীরা যোগ দেয়।

বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে:

এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুধাপদ বসু। প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব মন্ডল, সংগঠনের জেলা সভাপতি কালীপদ প্রধান, কার্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সূচনা পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা সমূহের নিয়ামক কার্তিক চক্রবর্তী। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল প্রতিযোগীদের মধ্যে বাছাই প্রতিযোগীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করার জন্য কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago