Movement

‘পুলিশ দিবস’ এর দিনই তুমুল বিক্ষোভ খড়্গপুর টাউন থানার সামনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: সারা রাজ্য জুড়ে আজ ঘটা করে পালিত হচ্ছে “পুলিশ দিবস” (Police Day)। আর এদিনই ‘গরু চুরি’ কে কেন্দ্র করে তুমুল বিক্ষোভের মুখে খড়্গপুর টাউন থানার পুলিশ! গরু চুরি এবং গরু’কে অমানবিক ভাবে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে উত্তাল পরিস্থিতির তৈরি হল বুধবার। রেলশহর খড়্গপুরের আইআইটি ফ্লাইওভারের কাছে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বিরোধ ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

‘পুলিশ দিবস’ এর দিনই তুমুল বিক্ষোভ খড়্গপুর টাউন থানার সামনে :

বিজেপির অভিযোগ অনুযায়ী, খড়্গপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। এদিকে, আজ দুপুর নাগাদ আইআইটি ফ্লাইওভারের ওপরে একটি গুরু ভর্তি গাড়ি দেখে বিজেপি কর্মী সমর্থকরা সেই গাড়ি আটকে দেয়! গাড়িটি পাঁচগেড়িয়ার দিকে যাচ্ছিল। এরপর, পুলিশ জোর করে গরুর গাড়িটি টাউন থানায় নিয়ে আসতে গেলে, চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে খড়্গপুর টাউন থানার পুলিশের রীতিমতো বিরোধ বেধে যায়। ব্রিজের কাছেই পুলিসকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। এর পরেই খড়্গপুর টাউন থানার বাইরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। বিজেপির মণ্ডল সভাপতি শ্রী রাও মণ্ডলের অভিযোগ, “গরু গৃহপালিত পশু। মনুষ্য সমাজ-কে নানাভাবে উপকৃত করে। সেই গরু-কে অমানবিক ভাবে বেঁধে, ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসী’র অভিযোগ গত কয়েকদিনে বেশ কয়েকটি গরু চুরিও হয়েছে। পুলিশের এই বিষয়গুলি দেখা উচিত। নাহলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago