Covid Protocol

Covid Update: সদ্য খুলেছে স্কুল, তার মধ্যেই এলো কোভিড পরামর্শ! উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুন: এখনও এক সপ্তাহ পূর্ণ হয়নি খুলেছে স্কুল। এর মধ্যেই, রাজ্যের কোভিড বুলেটিন অনুযায়ী, বাড়ছে করোনা-ও! রিপোর্ট বলছে, গত কয়েকদিনে গড়ে দেড় হাজার জন করোনা সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার রিপোর্টেও আক্রান্ত ১৫২৪, মৃত্যু ১ জনের। আর তারপরই, সন্ধ্যা নাগাদ কোভিড ‘পরামর্শ’ বা’উপদেশ’ (Advisory) জারি করা হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। ৮ দফা উপদেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল- কোভিড ভ্যাকসিন বা করোনা টিকা’র সমস্ত ডোজগুলি নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন কো-মর্বিডিটি (সুগার, প্রেশার, কিডনি-হার্ট-লিভারের রোগ প্রভৃতিতে আক্রান্ত) থাকা ব্যক্তিদের ভিড় এড়িয়ে যাওয়া এবং বুস্টার ডোজ অবিলম্বে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জনবহুল এলাকাতে তাপমাত্রা মাপক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ-ও দেওয়া হয়েছে। এছাড়াও, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনকেও নানা উপদেশ দেওয়া হয়েছে। আর, এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা মহল ফের একবার আতঙ্কিত হয়ে পড়েছেন, আবার না বন্ধ হয়ে যায় স্কুল!

বিজ্ঞপ্তি :

অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও সামান্য বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সপ্তাহ খানেক আগে অবধি যেখানে প্রতিদিন ১-২ জন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। সম্প্রতি তা বেড়ে ১২-১৪ হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, এই মুহূর্তে জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩২। এর মধ্যে, মাত্র ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাড়িতেই আছেন। জেলায় মৃত্যুর কোনো খবর নেই। এমনকি, মারাত্মক উপসর্গ যুক্ত একজন রোগীও নেই বলেও জানিয়েছেন তিনি। তা সত্বেও, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী সমিতির বৈঠকেও জেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। তিনিও জানিয়েছেন, জেলার স্বাস্থ্য পরিকাঠামো এবং কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তবে, মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনিও।

জনস্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago