Paschim Medinipur

Midnapore: পাত্রী ১৪, পাত্র ১৭! গোপনে বিয়ে করে গভীর রাতে বাড়িতে; ভোরেই হানা দিয়ে সব ভণ্ডুল করলেন ‘দাবাং’ BDO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: পাত্রী নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। বয়স মাত্র ১৪। নাবালক পাত্র অবশ্য স্কুলছুট। ছোটোখাটো কাজ করে। বয়স মাত্র ১৭। এক বছর ধরে ফেসবুকে প্রেম। সোমবার, সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে বেরিয়ে নাবালিকার স্কুল থেকে তাকে বাইকে তুলে সোজা পৌঁছে যায় মন্দিরে। সঙ্গে অবশ্য বন্ধুবান্ধবরাও ছিল। সেখানে বিয়ের পর হয় ভুরিভোজ। তারপর, গভীর রাতে নাবালক বর-কনে পৌঁছয় পাত্রের বাড়িতে। তবে, তাদের সংসার করা আপাতত হলো না! খবর পেয়েই কাকভোরে নাবালক পাত্রের বাড়িতে পৌঁছে যান ‘দাবাং’ বিডিও। কনের সাজে থাকা নাবালিকা এবং বরের সাজে থাকা নাবালককে তুলে আনেন বিডিও অফিসে। দুই পরিবারকে চরম হুঁশিয়ারি দেওয়ার সাথে সাথেই, মুচলেকা লিখিয়ে তবে ছাড়েন! ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বালা গ্রামের।

বিডিও উৎপল পাইক:

বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার বালা গ্রামের ১৭ বছরের এক নাবালকের সঙ্গে ঘাটালের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের নতুক গ্রামের নবম শ্রেণীর নাবালিকার ফেসবুকে পরিচয় হয়। তারপর প্রেম। সরস্বতী পুজো উপলক্ষে বাড়ি থেকে বেরিয়ে দু’জনই পালিয়ে বিয়ে করে। সোমবার রাতেই খবর পান চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। খবর পেয়েই মঙ্গলবার কাকভোরে (ভোর ৫টা নাগাদ) বিডিও উৎপল পাইক সহ ব্লক প্রশাসনের কর্তারা উপস্থিত হন ওই নাবালকের বাড়িতে (বালা গ্রামে)। পাত্র-পাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের পাকড়াও করে নিয়ে আসা হয় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও অফিসে। খবর দেওয়া হয় মেয়ের পরিবারের। তারপর উভয় পক্ষকে সরকারি আইন বুঝিয়ে, মুচলেকা লিখিয়ে তবে ছাড়া হয়। মেয়ের পরিবারের দাবি, তাঁরা সারারাত ধরে মেয়েকে খুঁজেছেন। বিডিও-র এই পদক্ষেপে তাঁরা খুশি।

বিডিও বলেন, “আমরা শুনেছি মেয়েটি পড়াশোনায় অত্যন্ত ভালো। সে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই বিষয়ে ঘাটাল ব্লকের বিডিও-র সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সরকারের উদ্দেশ্য, মেয়েরা যাতে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা করা। দুই পরিবারকে দিয়েই মুচলেকা লেখানো হয়েছে। দু’জনই সাবালক-সাবালিকা হলে, পরিবার বিয়ের বিষয়ে ভাবতে পারে। তার আগে নয়!”

thebengalpost.net

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago