দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: “অন্যের ঘাড়ে দোষ চাপানোটা ওনার স্বভাব হয়ে গেছে। দশ বছর ধরে উনি কি করছিলেন! একটু বৃষ্টিতেই কলকাতা ডুবে যাচ্ছে, আর উনি ঘাটাল-খানাকূলকে বাঁচাবেন কি করে? বিভিন্ন প্রকল্পে শত শত – হাজার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে, সেগুলো কি ভাইয়েদের পেটে গেল! মানুষের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। মানুষ মরছে, আর ওনারা প্রতি বছর ছবি তুলতেই ব্যস্ত!” ঘাটালের বন্যা পরিদর্শনে যাওয়ার আগে, শনিবার খড়্গপুরের হিজলি স্টেশনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে এভাবেই কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার কেলেঘাই-কপালেশ্বরী নিয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া- কেও আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “কেলেঘাই-কপালেশ্বরী’র নাম করে কেন্দ্রের কাছ থেকে ২২৫ কোটি টাকা নিয়ে এসেছিলেন উনি! সেই টাকা কোথায় গেল? এখন তো আর নদীটাই দেখা যাচ্ছে না।” ঘাটালের সংসদ দেবের ভূমিকারও এদিন সমালোচনা করেন দিলীপ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…