Paschim Medinipur

ঘাটালে অন্তঃসত্ত্বা’র প্রসব যন্ত্রণা! ঈশ্বরের দূত হয়ে পৌঁছে গেল NDRF, ভর্তি করা হল হাসপাতালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বন্যা দুর্গত ঘাটাল বাসীর কাছে তাঁরাই এখন সাক্ষাৎ ঈশ্বরের দূত! এনডিআরএফ (National Disaster Response Force) বাহিনী। শনিবার এক প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা গৃহবধূ’কে জলমগ্ন মনসুখা এলাকা থেকে স্পিড বোটে করে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। তারপর রাজ্য সড়কের উপর থাকা অ্যাম্বুল্যান্সে তুলে দেন সযত্নে! আসন্ন প্রসবা ওই মহিলাকে শনিবার সকালেই ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। অন্তঃসত্ত্বা ওই মহিলার নাম রিঙ্কু মাজি (২৩)। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা।

নিয়ে আসা হল গ্রাম থেকে :

নামানো হচ্ছে স্পিড বোট থেকে :

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটালের মনসুখা এলাকা এখনও জলমগ্ন। জলের তলায় ঘরবাড়ি-রাস্তাঘাট। এই পরিস্থিতিতে, শনিবার কাকভোরে অন্তঃসত্ত্বা স্ত্রী রিঙ্কু’র প্রসব যন্ত্রণা শুরু হলে, স্বামী উৎপল মাঝি দিশেহারা হয়ে পড়েন। সাহস করে মহকুমাশাসকের হেল্পলাইন নম্বরে ফোন করেন। ফোন ধরেন স্বয়ং মহকুমাশাসক সুমন বিশ্বাস। তৎক্ষণাৎ তিনি স্পিড বোট সহ এনডিআরএফ বাহিনীকে ওই গ্রামে পৌঁছে যাওয়ার নির্দেশ দেন। বরাবরের মতোই এবারও বিপদের সময়ে ‘ঈশ্বরের দূত’ রূপে হাজির হয়ে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী’র জওয়ানরা। শনিবার অবশ্য তাঁরা পৌঁছে গিয়েছিলেন ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাসের দূত হয়ে। এরপর, সম্পূর্ণ নিরাপদ ভাবে উদ্ধার করে নিয়ে আসেন অন্তঃসত্ত্বা রিঙ্কু’কে! তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় শনিবার সকালেই। এখন তিনি ভালো আছেন। তাঁর স্বামী উৎপল মাজি মহকুমাশাসক সুমন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে, ধন্যবাদ জানিয়েছেন এনডিআরএফ বাহিনীকেও।

তোলা হল অ্যাম্বুল্যান্সে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago