Salboni

Salboni: বৃষ্টিতে ভিজেই একদা মাও অধ্যুষিত শালবনীর ভাউদিতে মিছিল CPIM এর, পাল্টা তৃণমূলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: প্রায় ১৪ বছর পর একদা মাও অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাউদিতে সিপিআইএম- এর মিছিল! সোমবার সকালে বৃষ্টিতে ভিজেই মিছিল করলো কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক। রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি ও পক্ষপাতমূলক কাজকর্মের প্রতিবাদে এদিনের এই মিছিল বলে সিপিআইম নেতৃত্ব জানিয়েছেন। মিছিলে ঢাক ঢোল ধামসা মাদল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিষ্ণুপুর ২ নং অঞ্চলের তিনটি বুথের কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন বলে জানা গেছে। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো! প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকেই এই সমস্ত এলাকা থেকে প্রায় মুছে গিয়েছিল সিপিআইএম। ছিলোনা লাল পতাকার অস্তিত্ব! ধীরে ধীরে সারা রাজ্যের সাথে সাথে এই সমস্ত এলাকাতেও ফিরছে লালের দাপট। গেরুয়া-সবুজ ছেড়ে ফের লাল ঝান্ডার আশ্রয়েই ফিরতে চাইছেন সমর্থকরা। একসময়, পিঠ বাঁচাতে যারা গেরুয়া পতাকার তলায় আশ্রয় নিয়েছিলেন অথবা ঘর ছাড়া ছিলেন, তারাই এখন সাহস বুকে নিয়ে লাল পতাকা নিয়ে মিটিং-মিছিল করছেন বলে সূত্রের খবর।

সিপিআইএম (CPIM)- এর মিছিল:

এদিকে, সকালে সিপিআইএম- এর মিছিলের পর ওই একই এলাকাতে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল-ও মিছিল করলো। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহের নেতৃত্বে ভাউদি থেকে চাঁদাবিলা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মিছিল। মিছিল শেষে অনুষ্ঠিত হয় পথসভা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে একযোগে বিজেপি ও সিপিআইএমকে আক্রমণ করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তবে, এদিনের মিছিল মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে হলেও, আদতে তা যে সিপিএমের পাল্টা মিছিল হিসেবেই এলাকায় প্রভাব বিস্তার করে, তা বলাই বাহুল্য!

তৃণমূলের মিছিল:

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago