Railway

Freight Train: তিনটি বগি নিয়ে এগিয়ে গেল মালগাড়ির ইঞ্জিন, দাঁড়িয়ে থাকল বাকিগুলি! খড়্গপুর-মেদিনীপুরের মাঝে গিরি ময়দান স্টেশনের কাছে বিপত্তি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ এপ্রিল: মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি! বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ও মেদিনীপুর স্টেশনের মাঝে গিরি ময়দান স্টেশন সংলগ্ন রাজগ্রাম (বাঙালীপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে। জয়েন্ট তথা কাপলিং ভেঙে তেল ট্যাঙ্কার সহ মালগাড়ির ইঞ্জিন তিনটি বগি নিয়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে যায়! পেছনের দিকে থাকা প্রায় ৩০-৪০টি ট্যাঙ্কার ওই লাইনেই দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ইঞ্জিনিয়ার ও কর্মীরা। প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি :

এর ফলে, আপ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে, ডাউন লাইন দিয়ে সচল রাখা হয় ট্রেন চলাচল। এই দুর্ঘটনায় কোন হতাহত কিংবা বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাময়িক সময়ের জন্য। জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যান্ত্রিক কোনো গোলযোগে এই ঘটনা ঘটে। জয়েন্ট বা কাপলিং ভেঙে তিনটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে রেলওয়ে সূত্রে।

জয়েন্ট ও কাপলিং খুলে যায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago