Railway

Midnapore Station: ফুট ওভারব্রিজের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর স্টেশনে! এক শ্রমিকের মৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: মেদিনীপুর স্টেশনে কাজ চলছিল সেকেন্ড ওভারব্রিজের। সেই কাজ চলাকালীনই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা! ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম বিশ্বকর্মা মাহাত। বয়স আনুমানিক ৩০-৩২। সোমবার দুপুর বারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মেদিনীপুর স্টেশন চত্বর। রেলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অনেকেই। এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মীদের দ্বারা বাধাপ্রাপ্ত হতে হয় কর্তব্যরত সাংবাদিকদের!

মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে এলে মৃত ঘোষণা করা হয় :

জানা গেছে, মেদিনীপুর স্টেশনের আধুনিকীকরণের কাজ সহ একটি নতুন (দ্বিতীয়) ফুট ওভারব্রিজের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এই কাজ করছিলেন বিভিন্ন কন্ট্রাকটার বা ঠিকাদারদের অধীনে থাকা নানা জেলা ও রাজ্যের শ্রমিকরা। সোমবার সেই কাজ চলাকালীনই দুপুর নাগাদ ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! ইলেকট্রিক শক লেগে ফুট ওভারব্রিজ থেকে একেবারে নীচে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন বিহারের ছাপড়া জেলার বাসিন্দা বিশ্বকর্মা মাহাতো (৩০-৩২)। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! এদিকে, ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর স্টেশন চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পর্যাপ্ত নিরাপত্তা বা সুরক্ষার ব্যবস্থা ছাড়াই, কাজ চালানোর অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে! অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, বিশ্বকর্মা ধাতব পাতের তৈরি টেপ দিয়ে মাপজোক করছিলেন। সেই সময় কোন কারণে ওই টেপের সঙ্গে ইলেকট্রিকের সংযোগ হয়ে যায়! ফলে ইলেকট্রিক শক খেয়ে ব্রিজ থেকে নীচে ছিটকে পড়েন বিশ্বকর্মা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনা ঘিরে আতঙ্কিত অন্যান্য শ্রমিকরাও। মুখে কুলুপ এঁটেছেন রেল কর্তৃপক্ষ। বিশ্বকর্মার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে!

এই সেকেন্ড ফুট ওভারব্রিজের কাজ চলছিল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago