Railway

Kharagpur Division: আপাতত স্বস্তি! ২২ জুন থেকে খড়্গপুর ডিভিশনে ট্রেন বাতিল হচ্ছেনা, স্পষ্ট করল রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ জুন: দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়্গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের (Non Interlocking)-এর কাজের জন্য আগামী ২২ জুন থেকে ১ জুলাই অবধি ১৬৬টি লোকাল ট্রেন সহ দু’শোর বেশি ট্রেন (এক্সপ্রেস ট্রেন সহ) বাতিলের বিষয়ে একটি নির্দেশিকা বা চিঠি প্রকাশ্যে এসেছিল গত ১১ জুন (২০২৪) সন্ধ্যায়। দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশনাল ম্যানেজারের পক্ষ থেকে খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার (Sr. Divisional Operations Manager)-কে এই সংক্রান্ত একটি প্রস্তাব বা চিঠি পাঠানো হয় বলে জানা যায়। সেই প্রস্তাব বা নির্দেশিকা প্রকাশ্য আসার পরেই গত ১২ জুন থেকে বেঙ্গল পোস্ট ডিজিটাল (The Bengal Post) সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। অবশেষে খবর প্রকাশিত হওয়ার সাত দিনের মাথায় আজ, বুধবার (১৯ জুন) খড়্গপুর ডিভিশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হল, ২২ জুন থেকে কোনও ট্রেন বাতিল হচ্ছেনা।

ট্রেন বাতিল হচ্ছেনা:

মনে করা হচ্ছে, এমনিতেই ভয়াবহ রেল দুর্ঘটনা সহ রেলের পরিষেবা নিয়ে সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছেন; তাতেই এই মুহূর্তে নতুন করে আর যাত্রী দুর্ভোগের পথে হাঁটতে চাইছে না দক্ষিণ-পূর্ব রেল তথা খড়্গপুর ডিভিশন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, গত ১২ জুন একটি ‘অস্পষ্ট’ বিবৃতি জারি করে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) তরফে জানানো হয়েছিল, “আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের সময়সূচি বা তারিখ (Schedule) এখনও চূড়ান্ত হয়নি। হয়ে গেলেই তা জানিয়ে দেওয়া হবে।” কিন্তু, ৭ দিনের মাথায় ডিভিশনের তরফে ‘স্পষ্ট’ বিজ্ঞপ্তি বা বিবৃতি জারি করে জানানো হলো, “আমরা আবারও স্পষ্ট করে দিতে চাই, ২২ জুন থেকে কোনও ট্রেন বাতিল হচ্ছে না। সংবাদমাধ্যমের খবরের জন্য যাত্রীরা বিভ্রান্ত হয়েছেন। যা কখনোই প্রত্যাশিত নয়!” প্রশ্ন উঠছে, গত ১১ জুন থেকে এই বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে বারবার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়ার চেষ্টা করা হলেও, প্রায় ৭ দিন ধরে রেলের তরফে স্পষ্ট বিজ্ঞপ্তি বা বিবৃতি প্রকাশ করা হলোনা কেন? সেই সময় শুধু জানানো হয়েছিল, নন-ইন্টারলকিংয়ের কাজের দিনক্ষণ চূড়ান্ত হলেই জানিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত, বুধবার (১৯ জুন) স্পষ্ট করা হলো, ‘ ২২ জুন থেকে ট্রেন বাতিল হচ্ছেনা‘!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago