Recent

জঙ্গলমহলেও পেট্রোলের সেঞ্চুরি, ঠিক পেছনেই ডিজেল! জ্বালানি কিনতে গিয়ে মাথায় আগুন আম-আদমির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ হয়ে এবার জঙ্গলমহলেও সেঞ্চুরি করলো পেট্রোল! আজ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সাধারণ পেট্রোলের দাম (পাওয়ার নয়) লিটার প্রতি ১০০.২০ থেকে ১০০.৩০ টাকা অবধি বা আরও ২-১ পয়সা বেশি। ডিজেলের দাম ৯২.৬৪ থেকে ৯২.৭৫ পর্যন্ত। দেশের অন্য রাজ্য তথা বিভিন্ন মেগা সিটি’তে আগেই সেঞ্চুরি করেছিলো পেট্রোল। এবার, প্রত্যন্ত জঙ্গলমহলবাসীকেও এই প্রথম ১ লিটার পেট্রোল কিনতে হলো ১০০ টাকা দিয়ে। স্বাভাবিকভাবেই জ্বালানি কিনতে গিয়ে মাথায় আগুন আপামর জঙ্গলমহল বাসী থেকে শুরু করে দেশের প্রতিটি আম-আদমির। কবে দাম কমবে? সদুত্তর নেই! একটাই অজুহাত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে তাই! সঙ্গে রাজ্যের ভর্তুকি। কিন্তু, সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে তখন তো কেন্দ্র ও রাজ্য উভয়ই ট্যাক্স কিছুটা অন্তত কমাতে পারে? পশ্চিমবঙ্গে লিটার-প্রতি ১ টাকা কমানো হয়েছে একবার, কেন্দ্র সরকার অবশ্য এ নিয়ে ভ্রুক্ষেপ করেনি এখনও পর্যন্ত। বিরোধীদের আন্দোলনেও লাভ হয়নি কিছুই। তাই, জ্বালানি কিনতে গিয়ে আপাতত জ্বলতেই হবে সাধারণ মানুষ’কে।

পেট্রোলের সেঞ্চুরি :

এদিকে, অতিমারীর মধ্যে ডিজেলের মূল্যবৃদ্ধি’তে পরিবহন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সর্বোপরি, পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে বাজারের প্রায় প্রতিটি জিনিসই ক্রমেই অগ্নিমূল্য হয়ে যাচ্ছে! ইতিমধ্যে, পোস্তর কেজি প্রতি দাম ২০০০ ছুঁয়েছে। বাঙালি তাদের প্রিয় নিরামিষ পদ প্রায় বিসর্জন দিয়ে দিয়েছে! ভোজ্য তেল লিটার প্রতি ১৫০ থেকে ২০০’র আশেপাশে। ডাল কেজি প্রতি ৭০ থেকে ১০০। দাম বেড়েছে মাজ-মাংস-ডিম থেকে শাকসবজি কিংবা ওষুধপত্রের। সঙ্গে বেকারত্ব থেকে কাজ হারানো সবকিছুই আছে! সবমিলিয়ে, হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে, চোখে জল নিয়ে ফিরছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালি তথা সমগ্র দেশবাসীই। সকলেরই কাতর আবেদন, “আচ্ছে দিন” নয় দয়া করে আমাদের “সুদিন” ফিরিয়ে দিন!

পেট্রোল ১০০ টাকা পেরিয়ে গেলো জঙ্গলমহলেও :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago