Recent

Ancient Idol: পুকুর খননের সময় উঠে এলো প্রাচীন যুগের মূর্তি! শঙ্খ-ঘন্টা-কাশর বাজিয়ে মন্দিরে নিয়ে গেলেন শালবনীবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: প্রাচীন পুকুর খনন করার সময় উঠে এলো এক প্রাচীন যুগের মূর্তি। আর, এই মূর্তিকে কেন্দ্র করেই গ্রামবাসীদের মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ভাদুতলা সংলগ্ন শালবনী ব্লকের কুতুরিয়া এলাকায়। ঘটনার খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যেতে চান। তবে, পুলিশকে রীতিমতো বাধা দিয়ে শঙ্খ-ঘন্টা-কাশর-ঢাক-ঢোল বাজিয়ে প্রাচীন যুগের সেই মূর্তিটিকে গ্রামের শীতলা মন্দিরে নিয়ে যান এলাকাবাসী। এই মুহূর্তে ঘটনা ঘিরে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

উদ্ধার হওয়া মূর্তি:

প্রসঙ্গত, শনিবার বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০ নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কুতুরিয়া গ্রাম লাগোয়া একটি পুকুরে জেসিবি মেশিন দিয়ে খননকার্য চলার সময় প্রাচীন ওই মূর্তিটি উঠে আসে। যদিও, এলাকাবাসীর বক্তব্য আরও একটি মূর্তি ছিল। তা তলিয়ে গেছে! একটি তাঁরা উদ্ধার করতে পেরেছেন। এরপরই দ্রুত এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরা মূর্তিটি উদ্ধার করে নিয়ে যেতে চান। বাধা দেন এলাকাবাসী। তাঁরা বলেন, “আমাদের গ্রামে এই মূর্তি উদ্ধার হয়েছে। আমরা নতুন মন্দির তৈরি করে পুজো করবো।” এরপরই, ঢাক-ঢোল-শঙ্খ-ঘন্টা-কাশর বাজিয়ে তাঁরা সেই মূর্তি গ্রাম লাগোয়া শীতলা মন্দিরে নিয়ে যান। যদিও, পুলিশ সূত্রে জানা গেছে, এটি প্রাচীনকালের মূর্তি নাও হতে পারে। তাঁদের বক্তব্য, মূর্তিটি ধাতব নয়, কাঠের তৈরি। প্রাচীনকালের হলে তা এতদিনে নষ্ট হয়ে যেত! তবে, গ্রামবাসীরা তা মানতে রাজি নন। তাঁরা আপাতত শ্রদ্ধা ও ভক্তির সাথে মূর্তিটিকে মন্দিরে স্থান দিয়েছেন। নতুন করে মন্দির নির্মাণের ভাবনাচিন্তাও শুরু করেছেন। স্বাভাবিকভাবেই, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাস্থলে পুলিশ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago