Recent

Jhumur: মদের নাম ‘ঝুমুর’! জঙ্গলমহলের সম্মিলিত প্রতিবাদে ‘নাম’ বাতিল করল সরকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: চোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়ে মানুষ! চোলাই মদের রমরমা রুখে দিতেই রাজ্য সরকার এনেছে সস্তায় দেশি মদ। সর্বনিম্ন দাম মাত্র ২৩ টাকা। এর মধ্যে আবার আছে মহুল ফ্লেভারের মদও! একটির নাম আবার দেওয়া হয়েছিল ‘ঝুমুর’ (Jhumur)। আর, এই নামের জেরেই আদিবাসী তথা শিল্পী- সংস্কৃতি মহল থেকে উঠে আসতে থাকে তীব্র প্রতিবাদ। জঙ্গলমহলের ঐতিহ্য মানেই ঝুমুর গান-নাচ। এক অখণ্ড সংস্কৃতি ঝুমুর। ক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিভিন্ন মহলে। কুড়মি সমাজ থেকে আদিবাসী ও লোকশিল্পী সমাজ, সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদে পিছু হটে সরকার! শুক্রবার (১৯ নভেম্বর) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এই নাম (ঝুমুর) বাতিল করা হচ্ছে।

নাম বাতিলের বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের তরফে জানানো হয়েছিল, মদের নামকরণ তারা করেনি। তা করেছে প্রস্তুতকারক সংস্থা। রাজ্য সরকার শুধু ব্র্যান্ডে সীলমোহর দিয়েছে। তবে, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। তড়িঘড়ি তাই, নাম বাতিলের আবেদন করে মেদিনীপুরের ওই প্রস্তুতকারক সংস্থা। শুক্রবার আবেদন করা হয়েছিল, শুক্রবারই আবেদন অনুমোদন করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে, শনিবার পর্যন্ত অনেকের কাছেই তা অজানা ছিল! শনিবার তাই ঝাড়গ্রামের জামবনি থানার গিধনী এলাকায় ধামসা-মাদল নিয়ে মিছিল করেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। ‘ঝুমুর’ গানের ধারা কুড়মি উপজাতি সমাজের আদি সংস্কৃতির অঙ্গ। কুড়মি সমাজের জেলা সভাপতি বীরেন্দ্রনাথ মাহাতো বলেন, “মদের নাম ঝুমুর রাখা হয়েছে। ঝুমুর কুড়মি সমাজের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ওই নামের মদ বাতিলের দাবিতেই এই ধিক্কার মিছিল। কোনও জাতির আবেগ নিয়ে এ ভাবে খেলা উচিত নয়।” তবে, রাজ্য সরকারের শুক্রবারের নির্দেশিকা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যদি ওই নামের মদ বাতিল করে থাকে, তা হলে সাধুবাদ জানাচ্ছি।”

ঝুমুর নাচের প্রতীকী ছবি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago