Recent

Midnapore: কংসাবতী নদী সংলগ্ন রেল লাইন থেকে মেদিনীপুর শহরের যুবকের কাটা পড়া দেহ উদ্ধার, প্রাথমিক অনুমান আত্মহত্যা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে কংসাবতী নদী সংলগ্ন রেল লাইন থেকে শহরেরই এক তরতাজা যুবকের দেহ উদ্ধার হল। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ট্রেনে কাটা ‘দ্বিখণ্ডিত’ দেহ উদ্ধার হয়! অনুমান করা হচ্ছে, খড়্গপুর থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাওয়া সকাল ১০ টা’র আরণ্যক এক্সপ্রেসে কাটা পড়েছেন ওই যুবক। তাঁর নাম অর্ণব দাস। বয়স মাত্র ২৭। মেদিনীপুর শহরের ২২ নং ওয়ার্ডের গোয়ালাপাড়া (মির্জাবাজার সংলগ্ন) এলাকায় যুবকের বাড়ি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের প্রাথমিক অনুমান, ‘আত্মহত্যা’! তবে, সঠিক কি কারণে এই ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এলাকাটি গুড়গুড়িপাল থানার অধীন। ইতিমধ্যে ঘটনাস্থলে রেল পুলিশ ছাড়াও পৌঁছেছেন গুড়গুড়িপাল থানার আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

অর্ণব দাস (ফেসবুক ছবি) :

এদিকে, ২৭ বছরের বিবাহিত যুবক অর্ণব কি কারণে আত্মহত্যা করতে পারে, তা নিয়ে ধন্ধে পরিবার-পরিজন থেকে বন্ধু-বান্ধবরা! জানা গেছে, অর্ণব টোটো চালাতেন। বছর তিনেক হল বিয়েও করেছিলেন। মাত্র ৭ মাসের ফুটফুটে এক কন্যা সন্তানও আছে। সপ্তাহ খানেক আগেই তার অন্নপ্রাশন হয়েছে বলেও জানিয়েছেন বন্ধুবান্ধবরা। মাত্র ২৪ ঘন্টা আগেও অর্ণবের ফেসবুকে মজার সব ছবি-ভিডিও পোস্ট করা হয়েছে। তারপর-ই রাতের মধ্যে কি এমন হয়ে গেল, ভেবে পাচ্ছেন না কেউই। জানা গেছে, সাইকেলে চেপে নদী সংলগ্ন ‘সূর্যাস্তের হাট’ পেরিয়ে ওই রাস্তা দিয়ে ব্রিজের উপরে উঠে অর্ণব আত্মহত্যা করেন। তালা মারা সাইকেল-টিও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। স্ত্রী-সন্তান ছাড়াও বাড়িতে বাবা-মা, ভাই আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বাবা এক সরকারি দপ্তরে কর্মরত বলে জানা গেছে। তবে, এখনও তাঁর পরিবারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি! ঘটনার কথা জানতে পেরেই শোকপ্রকাশ করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা। বিষয়টি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন বলেও তিনি জানিয়েছেন।

এই ব্রিজের উপরে উঠেই আত্মহত্যা করেন বলে জানা গেছে:

দেহ উদ্ধার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago